كَلَّا سَيَعۡلَمُونَ

কাল্লা-ছাইয়া‘লামূন।উচ্চারণ

কখখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। তাফহীমুল কুরআন

সাবধান! তারা শীঘ্রই জানতে পারবে।মুফতী তাকী উসমানী

কখনই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে।মুজিবুর রহমান

না, সত্ত্বরই তারা জানতে পারবে,মাওলানা মুহিউদ্দিন খান

কখনও না, এদের ধারণা অবাস্তব, এরা শীঘ্র জানতে পারবে; ইসলামিক ফাউন্ডেশন

কখনো না, অচিরেই তারা জানতে পারবে।আল-বায়ান

কক্ষনো না, (তারা যা ধারণা করে তা একেবারে, অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।তাইসিরুল

না, তারা শীঘ্রই জানতে পারবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ আখেরাত সম্পর্কে যেসব কথা এরা বলে যাচ্ছে এগুলো সবই ভুল। এরা যা কিছু মনে করেছে ও বুঝেছে তা কোনক্রমেই সঠিক নয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. কখনো না(১), তারা অচিরেই জানতে পারবে;

(১) অর্থাৎ আখেরাত সম্পর্কে যেসব কথা এরা বলে যাচ্ছে এগুলো সবই ভুল। এরা যা কিছু মনে করেছে ও বুঝেছে তা কোনক্রমেই সঠিক নয়। (মুয়াসসার)

তাফসীরে আহসানুল বায়ান

৪। কখনই না, তারা শীঘ্রই জানতে পারবে।