وَإِذَا رَأَيۡتَ ثَمَّ رَأَيۡتَ نَعِيمٗا وَمُلۡكٗا كَبِيرًا

ওয়া ইয়া- রআইতা ছাম্মা রআইতা না‘ঈমাওঁ ওয়া মুলকান কাবীর- ।উচ্চারণ

তুমি সেখানে যে দিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামত আর ভোগের উপকরণের সমাহার দেখতে পাবে এবং বিশাল সাম্রাজ্যের সাজ-সরঞ্জাম তোমাদের দৃষ্টিগোচর হবে। ২২ তাফহীমুল কুরআন

এবং তুমি যখন সে স্থান দেখবে, তখন তুমি দেখতে পাবে নি‘আমতপূর্ণ এক জগত ও বিশাল রাজ্য।মুফতী তাকী উসমানী

তুমি যখন সেখানে দেখবে, দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য।মুজিবুর রহমান

আপনি যখন সেখানে দেখবেন, তখন নেয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন।মাওলানা মুহিউদ্দিন খান

তুমি যখন সেখানে দেখবে, দেখতে পাবে ভোগ-বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। ইসলামিক ফাউন্ডেশন

আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য।আল-বায়ান

তুমি যখন দেখবে তখন দেখতে পাবে ভোগ বিলাসের নানান সামগ্রী আর এক বিশাল রাজ্য।তাইসিরুল

আর যখন তুমি সেখানে চেয়ে দেখবে, তুমি দেখতে পাবে অনুগ্রহ-সামগ্রী ও এক বিশাল রাজ্য।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২২

অর্থাৎ দুনিয়ার কোন ব্যক্তি যত দরিদ্র ও নিসম্বলই হোক না কেন সে যখন তার নেক কাজের কারণে জান্নাতে যাবে তখন সেখানে এমন শানশওকত ও মর্যাদার সাথে থাকবে যেন সে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২০. আর আপনি যখন সেখানে দেখবেন, দেখতে পাবেন স্বাচ্ছন্দ্য এবং বিশাল রাজ্য।

তাফসীরে আহসানুল বায়ান

(২০) তুমি দেখলে সেখানে(1) দেখতে পাবে ভোগ-বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য।

(1) ثَمَّ শব্দটি যরফে মাকান (যার দ্বারা কোন স্থানের প্রতি ইঙ্গিত করা হয়)। وَإِذَا رَأَيْتَ ثَمَّ، أَيْ هُنَاكَ অর্থাৎ, জান্নাতে যেদিকেই তাকাবে, সেখানে দেখতে পাবে---।