ওয়া ইযাল লাআ-তাইনা-হুম মিল্লাদুন্না-আজরন ‘আজীমা-।উচ্চারণ
আর এমনটি করলে আমি নিজের পক্ষ থেকে তাদেরকে অনেকে বড় পুরস্কার দিতাম তাফহীমুল কুরআন
এবং তখন অবশ্যই আমি নিজের পক্ষ হতে তাদেরকে মহা প্রতিদান দান করতাম।মুফতী তাকী উসমানী
এবং তখন আমি তাদেরকে অবশ্যই স্বীয় সন্নিধান হতে বৃহত্তর প্রতিদান প্রদান করতাম।মুজিবুর রহমান
আর তখন অবশ্যই আমি তাদেরকে নিজের পক্ষ থেকে মহান সওয়াব দেব।মাওলানা মুহিউদ্দিন খান
এবং তখন আমি আমার নিকট হতে তাদেরকে নিশ্চয়ই মহাপুরস্কার প্রদান করতাম; ইসলামিক ফাউন্ডেশন
আর তখন আমি অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে প্রদান করতাম মহাপুরস্কার।আল-বায়ান
সে অবস্থায় অবশ্যই আমি তাদেরকে আমার নিকট হতে মহাপুরস্কার দান করতাম।তাইসিরুল
আর তাহলে নিঃসন্দেহ আমাদের তরফ থেকে আমরা তাদের দিতাম বিরাট পুরস্কার;মাওলানা জহুরুল হক
৬৭. আর অবশ্যই তখন আমরা তাদেরকে আমাদের কাছ থেকে মহাপুরস্কার প্রদান করতাম।
(৬৭) তখন আমি আমার নিকট থেকে তাদেরকে নিশ্চয় মহা পুরস্কার প্রদান করতাম।