وَلَهَدَيۡنَٰهُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا

ওয়ালাহাদাইনা-হুম সির-তাম মুছতাকীমা-।উচ্চারণ

এবং তাদেরকে সত্য সরল পথ দেখাতাম। ৯৮ তাফহীমুল কুরআন

এবং অবশ্যই তাদেরকে সরল পথ পর্যন্ত পৌঁছে দিতাম।মুফতী তাকী উসমানী

এবং নিশ্চয়ই তাদেরকে সরল পথ প্রদর্শন করতাম।মুজিবুর রহমান

আর তাদেরকে সরল পথে পরিচালিত করব।মাওলানা মুহিউদ্দিন খান

এবং তাদেরকে নিশ্চয়ই সরল পথে পরিচালিত করতাম। ইসলামিক ফাউন্ডেশন

আর অবশ্যই আমি প্রদর্শন করতাম তাদেরকে সরল পথ।আল-বায়ান

এবং তাদেরকে অবশ্যই সঠিক পথ প্রদর্শন করতাম।তাইসিরুল

আর আমরা নিশ্চয়ই তাদের পরিচালিত করতাম সহজ-সঠিক পথে। আর যে কেউ আল্লাহ্‌র ও রসূলের আজ্ঞাপালন করে, -- এরাই তবে রয়েছে তাঁদের সঙ্গে যাঁদের উপরে আল্লাহ্ নিয়ামত প্রদান করেছেন -- নবীগণের মধ্য থেকে, ও সত্যপরায়ণদের ও সাক্ষ্যদাতাদের এবং সৎকর্মীদের, -- আর এরঁা হচ্ছেন সর্বাঙ্গসুন্দর বন্ধুবর্গ।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৮

অর্থাৎ যখন তারা সংশয় পরিহার করে ঈমান ও নিশ্চিত বিশ্বাস সহকারে রসূলের আনুগত্য করার ফয়সালা করে তখন আল্লাহর অনুগ্রহে তাদের সামনে প্রচেষ্টা ও সংগ্রামের সরল-সোজা পথ উজ্জ্বল হয়ে ওঠে। তখন নিজেদের শক্তি ও মেহনত যে পথে ব্যবহার করলে তাদের প্রতিটি পদক্ষেপ আসল মনযিলে মাকসূদের দিকে এগিয়ে যাবে সে পথটি তারা পরিষ্কার দেখতে পায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৮. এবং অবশ্যই আমরা তাদেরকে সরল পথে পরিচালিত করতাম।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৮) এবং তাদেরকে নিশ্চয়ই সরল পথে পরিচালিত করতাম।