كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ

কাল্লাইন্নাহূতাযকিরহ।উচ্চারণ

কখখনো না ৪০ এ তো একটি উপদেশ বাণী। তাফহীমুল কুরআন

কখনও নয়, এটা (অর্থাৎ কুরআন) এক উপদেশবাণী।মুফতী তাকী উসমানী

কখনও না, এটাতো উপদেশ মাত্র।মুজিবুর রহমান

কখনও না, এটা তো উপদেশ মাত্র।মাওলানা মুহিউদ্দিন খান

না, এটা হওয়ার নয়, কুরআনই সকলের জন্যে উপদেশবাণী। ইসলামিক ফাউন্ডেশন

কখনও নয়! এটিতো উপদেশ মাত্র।আল-বায়ান

না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।তাইসিরুল

কক্ষনো না! এটি নিশ্চয়ই এক অনুশাসন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪০

অর্থাৎ তাদের এ ধরনের কোন দাবী কখখনো পূরণ করা হবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৪. নিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী।(১)

(১) এখানে تَذْكِرَةٌ তথা ‘উপদেশ’ বলে কুরআন মজীদ বোঝানো হয়েছে। কেননা, এর শাব্দিক অর্থ স্মারক। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৫৪) না এটা হবার নয়। নিশ্চয় এ (কুরআন) উপদেশ বাণী। (1)

(1) কিন্তু তার জন্য, যে এ কুরআন থেকে নসীহত ও উপদেশ গ্রহণ করতে চায়।