فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ

ফারত মিন কাছওয়ারহ।উচ্চারণ

পালায়নপর বন্য গাধা। ৩৭ তাফহীমুল কুরআন

যা কোন সিংহের ভয়ে পলায়ন করছে।মুফতী তাকী উসমানী

যা সিংহের সম্মুখ হতে পলায়নপর।মুজিবুর রহমান

হট্টগোলের কারণে পলায়নপর।মাওলানা মুহিউদ্দিন খান

যা সিংহের সম্মুখ হতে পলায়নপর। ইসলামিক ফাউন্ডেশন

যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।আল-বায়ান

সিংহের সামনে থেকে পালাচ্ছে।তাইসিরুল

পালিয়ে যাচ্ছে সিংহের থেকে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৭

এটা প্রচলিত একটি আরবী প্রবাদ। বন্য গাধার বৈশিষ্ট্য হলো বিপদের আভাস পাওয়া মাত্র এত অস্থির হয়ে পালাতে থাকে যে আর কোন জন্তু তেমন করে না। এজন্য আরবরা অস্বাভাবিক রকম অস্থির ও দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পলায়নপর ব্যক্তিকে বাঘের গন্ধ বা শিকারীর মৃদু পদশব্দ শোনামাত্র পলায়নরত বন্য গাধার সাথে তুলনা করে থাকে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫১. যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।(১)

(১) (حُمُرٌ مُسْتَنْفِرَةٌ) অর্থ বন্য গাধা। আর قَسْوَرَة এর অর্থ সিংহ বা তীরন্দাজ শিকারী। এ স্থলে উভয় অর্থ বর্ণিত আছে। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৫১) যারা সিংহের সম্মুখ হতে পলায়নপর। (1)

(1) অর্থাৎ, এদের সত্যের প্রতি বিদ্বেষ এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা ঐ রকমই যেমন, ভীত-সন্ত্রস্ত জংলী গাধা সিংহ দেখে পালায়, যখন সে তাকে শিকার করতে চায়। قَسْوَرَةٌ অর্থ সিংহ। কেউ কেউ এর অর্থ তিরন্দাজও করেছেন।