ওয়া কুন্না- নাখূদুমা‘আল খাইদীন।উচ্চারণ
সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম; তাফহীমুল কুরআন
আর যারা অহেতুক আলাপ-আলোচনায় মগ্ন হত, আমরাও তাদের সঙ্গে তাতে মগ্ন হতাম। #%২০%#মুফতী তাকী উসমানী
এবং আমরা আলোচনাকারীদের সাথে আলোচনায় নিমগ্ন থাকতাম –মুজিবুর রহমান
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।মাওলানা মুহিউদ্দিন খান
‘এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকতাম। ইসলামিক ফাউন্ডেশন
‘আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে (বেহুদা আলাপে) মগ্ন থাকতাম’।আল-বায়ান
আর আমরা (সত্য পথের পথিকদের) সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে (থেকে)।তাইসিরুল
"বরং আমরা বৃথা তর্ক করতাম বৃথা তর্ককারীদের সঙ্গে,মাওলানা জহুরুল হক
এর দ্বারা কাফেরদের সেই সব সর্দারকে বোঝানো হয়েছে, যারা ইসলাম ও কুরআনকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য আসর জমাত এবং তাতে অবান্তর সব কথা বলে সত্যের বিরোধিতা করত। তবে কুরআন মাজীদ এ স্থলে যে শব্দ ব্যবহার করেছে তা সাধারণ। সব রকম অহেতুক কথাবার্তা ও নিষ্ফল কাজকর্ম এর অন্তর্ভুক্ত। এমন সব কিছুই আখেরাতে মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে।
৪৫. এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম।
(৪৫) এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। (1)
(1) অর্থাৎ, অসার তর্ক-বিতর্কে এবং ভ্রষ্টতার সমর্থনে কথাবার্তায় বড়ই উদ্যমের সাথে অংশ নিতাম।