إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ

ইল্লাআসহা- বাল ইয়ামীন।উচ্চারণ

তবে ডান দিকের লোকেরা ছাড়া ৩১ তাফহীমুল কুরআন

ডান হাত বিশিষ্টগণ ছাড়া, #%১৯%#মুফতী তাকী উসমানী

তবে ডান পার্শ্বস্থ ব্যক্তিগণের নয়।মুজিবুর রহমান

কিন্তু ডানদিকস্থরা,মাওলানা মুহিউদ্দিন খান

তবে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিগণ নয়, ইসলামিক ফাউন্ডেশন

কিন্তু ডান দিকের লোকেরা নয়,আল-বায়ান

কিন্তু ডান পাশের লোকেরা নয়।তাইসিরুল

ডানদিকের লোকেরা ব্যতীত,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩১

অন্য কথায় বাম দিকের লোকেরা তাদের কৃতকর্মের বিনিময়ে পাকড়াও হবে। কিন্তু ডান দিকের লোকেরা দায়বদ্ধ অবস্থা থেকে নিজেদের মুক্ত করে নেবে। (ডান বা বাঁ দিকের ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, সূরা ওয়াকিয়া, টীকা, ৫ ও ৬)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা সৎকর্মশীলদেরকে বোঝানো হয়েছে, যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে।

তাফসীরে জাকারিয়া

৩৯. তবে ডান পন্থীরা নয়,

তাফসীরে আহসানুল বায়ান

(৩৯) তবে ডান হাত-ওয়ালারা নয়। (1)

(1) অর্থাৎ, তারা নিজেদের পাপের শিকলে বন্দী হবে না, বরং তারা নিজেদের নেক আমলের কারণে মুক্ত থাকবে।