كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ

কুল্লুনাফছিম বিমা-কাছাবাত রহীনাহ।উচ্চারণ

প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ। ৩০ তাফহীমুল কুরআন

প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ রয়েছে। #%১৮%#মুফতী তাকী উসমানী

প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।মুজিবুর রহমান

প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;মাওলানা মুহিউদ্দিন খান

প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ, ইসলামিক ফাউন্ডেশন

প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ।আল-বায়ান

প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।তাইসিরুল

প্রত্যেক সত্ত্বাই জামিন থাকবে যা সে অর্জন করে তার জন্য, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩০

ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কোরআন সূরা তূরের ১৬নং টীকা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ যেমন কোন জিনিস বন্ধক রাখা হয়, যাতে ঋণ পরিশোধ না করা হলে সেই জিনিস বিক্রি করে ঋণদাতা তার প্রাপ্য উসুল করে নিতে পারে, তেমনি প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যে সৎকর্মের যোগ্যতা দান করেছেন, তা তাকে প্রদত্ত আল্লাহ তাআলার ঋণ, যার বিনিময়ে তার সত্তা বন্ধক রাখা আছে। সে যদি হেদায়েতের পথ অবলম্বন করে ও সৎকর্ম সম্পাদন করে, তবে সে বন্ধকী দশা হতে মুক্তি পাবে, অন্যথায় সে আবদ্ধ অবস্থায় থেকে জাহান্নামের ইন্ধনে পরিণত হবে।

তাফসীরে জাকারিয়া

৩৮. প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ(১),

(১) رَهِينَةٌ এর অর্থ এখানে প্রত্যেকের আটক ও বন্দী হওয়া। ঋণের পরিবর্তে বন্ধকী দ্রব্য যেমন মহাজনের হাতে আটক থাকে-মালিক তাকে কোন কাজে লাগাতে পারে না, তেমনি কেয়ামতের দিন প্রত্যেকেই তার গোনাহের বিনিময়ে আটক ও বন্দী থাকবে কিন্তু, ‘আসহাবুল-ইয়ামীন’ তথা ডানদিকের সৎ লোকগণ এ থেকে মুক্ত থাকবে। (দেখুন: ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৮) প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ। (1)

(1) رَهِين বন্ধক রাখা জিনিসকে বলা হয়। অর্থাৎ, প্রতিটি মানুষ তার আমলের বিনিময়ে আটক, বন্ধক ও দায়বদ্ধ থাকবে। এই আমলই তাকে আযাব থেকে পরিত্রাণ দেবে; যদি তা সৎ হয়। অথবা তাকে ধ্বংস করে ফেলবে; যদি তা অসৎ হয়।