لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ

লিমান শাআ মিনকুম আইঁ ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখখার।উচ্চারণ

যে অগ্রসর হতে চায় বা পেছনে পড়ে থাকতে চায় ২৯ তাদের সবার জন্য। তাফহীমুল কুরআন

তোমাদের প্রত্যেক এমন ব্যক্তিকে, যে অগ্রগামী হতে বা পিছিয়ে পড়তে চায়। #%১৭%#মুফতী তাকী উসমানী

তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়ে, তার জন্য।মুজিবুর রহমান

তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।মাওলানা মুহিউদ্দিন খান

তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্যে। ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে, তার জন্য।আল-বায়ান

তোমাদের মধ্যে যে (কল্যাণের পথে) এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্যতাইসিরুল

তোমাদের মধ্যের তার জন্য যে আগবাড়তে চায়, অথবা পেছনে থাকতে চায়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৯

এর অর্থ হলো, এ জিনিসটি দ্বারা মানুষকে সতর্ক করে দেয়া হয়েছে। এখন কেউ ইচ্ছা করলে এ জিনিসটিকে ভয় করে কল্যাণের পথে আরো এগিয়ে যেতে পারে। আবার কেউ ইচ্ছা করলে পেছনে সরে যেতে পারে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

যে ব্যক্তি সৎকর্মে অগ্রগামী হতে চায়, তাকেও সতর্ক করে এবং যে তা থেকে পিছিয়ে থাকতে চায় তাকেও।

তাফসীরে জাকারিয়া

৩৭. তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য।(১)

(১) এখানে অগ্ৰে যাওয়ার অর্থ ঈমান ও আনুগত্যের দিকে অগ্রণী হওয়া। আর পশ্চাতে থাকার অর্থ ঈমান ও আনুগত্য থেকে পশ্চাতে থাকা। উদ্দেশ্য এই যে, জাহান্নামের শাস্তি থেকে সতর্ক করা সব মানুষের জন্যে ব্যাপক। অতঃপর এই সতর্কবাণী শুনে কেউ ঈমান ও আনুগত্যের প্রতি অগ্রণী হয় এবং কোন কোন হতভাগা এরপরও পশ্চাতে থেকে যায়। (সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৭) তোমাদের মধ্যে যে অগ্রসর হতে কিংবা পিছিয়ে পড়তে চায়, তার জন্য। (1)

(1) অর্থাৎ, ঈমান ও আনুগত্যের কাজে এগিয়ে যেতে চায় অথবা পিছু হটতে চায়। অর্থাৎ, ভীতিপ্রদর্শক ও সতর্ককারী সবার জন্য। যে ঈমান আনে তার জন্যও এবং যে কুফরী করে তার জন্যও।