ইন্নাহা-লাইহদাল কুবার।উচ্চারণ
এ দোযখও বড় জিনিসগুলোর একটি। ২৮ তাফহীমুল কুরআন
এটা বড়-বড় বিষয়াবলীর অন্যতমমুফতী তাকী উসমানী
নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম।মুজিবুর রহমান
নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,মাওলানা মুহিউদ্দিন খান
এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় জাহান্নাম মহাবিপদসমূহের অন্যতম।আল-বায়ান
এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি,তাইসিরুল
নিঃসন্দেহ এটি অতি বিরাট এক ব্যাপার --মাওলানা জহুরুল হক
২৮
অর্থাৎ চন্দ্র এবং রাত-দিন যেমন আল্লাহর কুদরতের বিরাট বিরাট নিদর্শন ঠিক তেমনি দোযখও আল্লাহর বিশাল সৃষ্টিসমূহের একটি। চাঁদের অস্তিত্ব যদি অসম্ভব না হয়ে থাকে। রাত ও দিনের নিয়মানুবর্তিতার সাথে আগমন তথা আবর্তন যদি অসম্ভব না হয় তাহলে তোমাদের মতে দোযখের অস্তিত্ব অসম্ভব হবে কি কারণে? রাত দিন সব সময় যেহেতু তোমরা এসব জিনিস দেখছো তাই এগুলো সম্পর্কে তোমাদের মনে কোন বিস্ময় জাগে না। অন্যথায় এগুলোর প্রত্যেকটি আল্লাহর কুদরতের একেকটি বিস্ময়কর মু’জিযা। কোন সময় এসব জিনিস যদি তোমরা না দেখতে। আর এ অবস্থায় কেউ যদি তোমাদের বলতো যে, চাঁদের মত একটি জিনিস এ পৃথিবীতে আছে অথবা সূর্য এমন একটি বস্তু যা আড়ালে চলে গেলে দুনিয়া আঁধারে ঢাকা পড়ে এবং আড়াল থেকে বেরিয়ে আসলে দুনিয়া আলোকোদ্ভাসিত হয়ে ওঠে তাহলে একথা শুনেও তোমাদের মত লোকেরা অট্টহাসিতে ঠিক তেমনি ফেটে পড়তে যেমন দোযখের কথা শুনে আজ ফেটে পড়ছো।
৩৫. নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম,
(৩৫) এই (জাহান্নাম) বিশাল (ভয়াবহ বস্তু)সমূহের একটি। (1)
(1) এটা কসমের জওয়াব। كُبَرٌ হল كُبْرَى এর বহুবচন। তিনটি অতি গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের বিশালতা ও তার ভয়াবহতার কথা বর্ণনা করছেন। যার পরে তার বিশালতা ও ভয়াবহতার ব্যাপারে আর কোন সন্দেহ অবশিষ্ট থাকে না।