إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ

ইন হা-যাইল্লা-কাওলুল বাশার।উচ্চারণ

এ তো মানুষের কথা মাত্র। ১৪ তাফহীমুল কুরআন

এটা কিছুই নয়, কেবল মানুষেরই কথা!মুফতী তাকী উসমানী

এটাতো মানুষেরই কথা।মুজিবুর রহমান

এতো মানুষের উক্তি বৈ নয়।মাওলানা মুহিউদ্দিন খান

‘এটা তো মানুষেরই কথা।’ ইসলামিক ফাউন্ডেশন

‘এটা তো মানুষের কথামাত্র’।আল-বায়ান

এটা তো মানুষের কথা মাত্র।’তাইসিরুল

এ একজন মানুষের কথা বৈ তো নয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৪

মক্কায় কাফেরদের যে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, এখানে সে সম্মেলনে সংঘটিত ঘটনার কথা বলা হচ্ছে। সূরার ভূমিকায় ঘটনাটির যে বিস্তারিত বিবরণ আমরা উল্লেখ করেছি তা থেকে এ বিষয়টি স্পষ্ট প্রতিভাত হয় যে, এ ব্যক্তি মনে প্রাণে যে বিশ্বাস করে নিয়েছিল যে, কুরআন আল্লাহর বাণী। কিন্তু নিজের গোত্রের মধ্যে তার মর্যাদা, প্রভাব-প্রতিপত্তি ও নেতৃত্ব বজায় রাখার জন্য ঈমান আনতে প্রস্তুত ছিল না। কাফেরদের সে সম্মেলনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে কুরাইশ নেতাদের প্রস্তাবিত অভিযোগসমূহ সে নিজেই যখন খণ্ডন করলো তখন আরবের লোকদের মধ্যে রটিয়ে দিয়ে নবীকে (সা.) বদনাম করা যায় এমন কোন অভিযোগ তৈরি পেশ করতে খোদ তাকেই বাধ্য করা হলো। এ সময় সে যেভাবে তার বিবেকের বিরুদ্ধে লড়াই করেছে এবং বেশ কিছু সময় কঠিন মানসিক দ্বন্দ্বে লিপ্ত থাকার পর পরিশেষে সে যেভাবে একটি অভিযোগ তৈরী করলো, তার একটা পূর্ণাংগ চিত্র এখানে পেশ করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৫. এ তো মানুষেরই কথা,

তাফসীরে আহসানুল বায়ান

(২৫) এটা তো মানুষেরই কথা।