فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ

ফাক- লা ইন হা- যাইল্লা-ছিহরুইঁ ইউ’ছার।উচ্চারণ

অবশেষে বললোঃ এ তো এক চিরাচরিত যাদু ছাড়া আর কিছুই নয়। তাফহীমুল কুরআন

তারপর বলতে লাগল, এটা কিছুই নয়, কেবল (যুগ-যুগ ধরে) বর্ণিত হয়ে আসা যাদু।মুফতী তাকী উসমানী

এবং ঘোষণা করল, এতো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন আর কিছু নয়।মুজিবুর রহমান

এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,মাওলানা মুহিউদ্দিন খান

এবং ঘোষণা করল, ‘এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়, ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায়প্রাপ্ত যাদু ছাড়া আর কিছুই নয়’।আল-বায়ান

তারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।তাইসিরুল

তারপর বললে -- "এ বরাবর চলে আসা জাদু বৈ তো নয়!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৪. অতঃপর সে বলল, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়।(১)

(১) উদ্দেশ্য এই যে, এই হতভাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওত অস্বীকার করার জন্য অনেক চিন্তা-ভাবনার পর প্রস্তাব করল, তাকে যাদুকর বলা হোক। এই ঘূণ্য প্রস্তাবের কারণেই আল্লাহ্ তা'আলা কুরআনে তার প্রতি বার বার অভিসম্পাত করেছেন। ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(২৪) এবং বলল, এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ছাড়া আর কিছু নয়। (1)

(1) অর্থাৎ, কারো কাছ থেকে সে শিখে এসেছে এবং সেখান থেকেই সংগ্রহ করে এনে দাবী করছে যে, এটা আল্লাহর নাযিলকৃত।