ছু ম্মা কুতিলা কাইফা কাদ্দার।উচ্চারণ
আবার অভিশপ্ত হোক সে, সে কি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করলো? তাফহীমুল কুরআন
আবারও আল্লাহ তাকে ধ্বংস করুন, সে কিভাবে (এমন কথা) ঠিক করল।মুফতী তাকী উসমানী
আরও অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল!মুজিবুর রহমান
আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!মাওলানা মুহিউদ্দিন খান
আরও অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল! ইসলামিক ফাউন্ডেশন
তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল?আল-বায়ান
আবারো ধ্বংস হোক সে, সে সিদ্ধান্ত নিল কীভাবে!তাইসিরুল
পুনশ্চ সে নিপাত যাক! কেমন করে সে যাচাই করছিল!মাওলানা জহুরুল হক
২০. তারপরও ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল!
(২০) আবার ধ্বংস হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল! (1)
(1) এই বাক্যগুলো তার প্রতি বদ্দুআ স্বরূপ ব্যবহার করা হয়েছে। ধ্বংস হোক! বিনাশ হোক! এমন কথা সে চিন্তা করেছে?