ছু ম্মা ইয়াতমা‘উ আন আঝীদা।উচ্চারণ
এরপরও সে লালায়িত, আমি যেন তাকে আরো বেশী দান করি। ১৩ তাফহীমুল কুরআন
তারপরও সে লোভ করে যেন তাকে আরও বেশি দেই।মুফতী তাকী উসমানী
এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও অধিক দিই।মুজিবুর রহমান
এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।মাওলানা মুহিউদ্দিন খান
এটার পরও সে কামনা করে যে, আমি তাকে আরও অধিক দেই। ইসলামিক ফাউন্ডেশন
এসবের পরেও সে আকাংখা করে যে, আমি আরো বাড়িয়ে দেই।আল-বায়ান
এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।তাইসিরুল
তারপরেও সে চায় যে আমি যেন আরো বাড়িয়ে দিই!মাওলানা জহুরুল হক
১৩
একথার একটি অর্থ হলো, এসব সত্ত্বেও তার লালসা ও আকাংখার শেষ নেই। এত কিছু লাভ করার পরও সে সর্বক্ষণ এ চিন্তায় বিভোর যে, দুনিয়ার সব নিয়ামত ও ভোগের উপকরণ সে কিভাবে লাভ করতে পারবে। দুই, হযরত হাসান বসরী ও আরো কয়েকজন মনীষী বর্ণনা করেছেন যে, সে বলতোঃ মুহাম্মাদের ﷺ একথা যদি সত্য হয়ে থাকে যে, মৃত্যুর পর আরো একটি জীবন আছে এবং সেখানে জান্নাত বলেও কিছু একটা থাকবে তাহলে সে জান্নাত আমার জন্যই তৈরী করা হয়েছে।
১৫. এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও বেশী দেই!(১)
(১) এক. এ কথার একটি অর্থ হলো, এসব সত্বেও তার লালসা ও আকাঙ্খার শেষ নেই। এত কিছু লাভ করার পরও সে সর্বক্ষণ এ চিন্তায় বিভোর যে, দুনিয়ার সব নিয়ামত ও ভোগের উপকরণ সে কিভাবে লাভ করতে পারবে। দুই. হাসান বাসরী ও আরো কয়েকজন মনীষী বর্ণনা করেছেন যে, সে বলত, মুহাম্মাদের একথা যদি সত্য হয়ে থাকে যে, মৃত্যুর পর আরো একটি জীবন আছে এবং সেখানে জান্নাত বলেও কিছু একটা থাকবে তাহলে সে জান্নাত আমার জন্যই তৈরী করা হয়েছে। (ফাতহুল কাদীর)
(১৫) এরপরও সে কামনা করে যে, আমি তাকে আরো অধিক দিই।(1)
(1) অর্থাৎ, কুফরী ও অবাধ্যতা করা সত্ত্বেও সে চায় যে, তাকে আমি আরো অধিক দিই।