কাল্লা- ইন্নাহূক-না লিআ-য়া-তিনা- ‘আনীদা- ।উচ্চারণ
তা কখনো নয়, সে আমার আয়াতসমূহের সাথে শত্রুতা পোষণ করে। তাফহীমুল কুরআন
কখনও নয়। সে আমার আয়াতসমূহের শত্রু।মুফতী তাকী উসমানী
না, তা হবেনা, সেতো আমার নিদর্শনসমূহের ঔদ্ধত বিরুদ্ধাচারী।মুজিবুর রহমান
কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।মাওলানা মুহিউদ্দিন খান
না, তা হবে না, সে তো আমার নিদর্শনসমূহের উদ্ধত বিরুদ্ধাচারী। ইসলামিক ফাউন্ডেশন
কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলীর বিরুদ্ধাচারী।আল-বায়ান
কক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।তাইসিরুল
কখনো নয়! কেননা সে আমাদের নির্দেশাবলী সন্বন্ধে ঘোর বিরুদ্ধাচারী।মাওলানা জহুরুল হক
১৬. কখনো নয়, সে তো আমাদের নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী।
(১৬) কক্ষনই না,(1) সে তো আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী।(2)
(1) অর্থাৎ, আমি তাকে বেশী দেব না।
(2) এটা كَلاَّ (না দেওয়া) এর কারণ। عَنِيْدٌ সেই ব্যক্তিকে বলা হয়, যে জানা সত্ত্বেও সত্যের বিরোধিতা এবং তা প্রত্যাখ্যান করে।