وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا

ওয়া মাহহাত্তুলাহূতামহীদা-।উচ্চারণ

তার নেতৃত্বের পথ সহজ করে দিয়েছি। তাফহীমুল কুরআন

এবং তার জন্য সকল কিছুর সু-বন্দোবস্ত করে দিয়েছি। মুফতী তাকী উসমানী

এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দময় জীবনের প্রচুর উপকরণ।মুজিবুর রহমান

এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।মাওলানা মুহিউদ্দিন খান

এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ- ইসলামিক ফাউন্ডেশন

আর তার জন্য (জীবনকে) সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি।আল-বায়ান

এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।তাইসিরুল

আর তার জন্য আমি সহজ করে দিয়েছিলাম স্বচ্ছন্দভাবে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ দুনিয়ায় অনেক ইজ্জত-সম্মান দিয়েছি। নেতৃত্ব ও ক্ষমতার মসনদ পাকাপোক্ত করে দিয়েছি। ফলে যে-কোনও সংকটে কুরাইশের লোকজন তার কাছেই ছুটে আসে এবং তারা তাকে নিজেদের অধিনায়ক মনে করে (-অনুবাদক, তাফসীরে উছমানী থেকে গৃহীত)।

তাফসীরে জাকারিয়া

১৪. আর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ—

তাফসীরে আহসানুল বায়ান

(১৪) অতঃপর তাকে খুব প্রশস্ততা দিয়েছি। (1)

(1) অর্থাৎ, মাল-ধনে, নেতৃত্ব ও সর্দারীতে এবং বয়সে।