وَبَنِينَ شُهُودٗا

ওয়া বানীনা শুহূদা- ।উচ্চারণ

এবং আরো দিয়েছি সবসময় কাছে থাকার মত অনেক পুত্র সন্তান। ১২ তাফহীমুল কুরআন

এবং সদা হাজির বহু পুত্র।মুফতী তাকী উসমানী

এবং নিত্য সঙ্গী পুত্রগণ।মুজিবুর রহমান

এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,মাওলানা মুহিউদ্দিন খান

এবং নিত্য সঙ্গী পুত্রগণ, ইসলামিক ফাউন্ডেশন

আর উপস্থিত অনেক পুত্র।আল-বায়ান

আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।তাইসিরুল

আর সন্তানসন্ততি প্রত্যক্ষ অবস্থানকারী,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১২

ওয়ালীদ ইবনে মুগীরার দশ বারটি পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে হযরত খালেদ ইবনে ওয়ালীদ ইতিহাসে অনেক বেশী প্রসিদ্ধি লাভ করেছিলেন। এসব পুত্র সন্তানদের জন্য شهود শব্দ ব্যবহার করা হয়েছে। এর কয়েকটি অর্থ হতে পরে। এক, রুযী রোজগারের জন্য তাদের দৌড় ঝাপ করতে বা সর্বক্ষণ ব্যস্ত থাকতে কিংবা বিদেশ যাত্রা করতে হয় না। তাদের বাড়ীতে এত খাদ্য মজুদ আছে যে, তারা সর্বক্ষণ বাপের কাছে উপস্থিত থাকে এবং তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। দুই, তার সবগুলো সন্তানই নামকরা এবং প্রভাবশালী, তারা বাপের সাথে দরবার ও সভা-সমিতিতে উপস্থিত থাকে। তিন, তারা সবাই এমন সামাজিক পদমর্যাদার অধিকারী ব্যক্তি যে, বিভিন্ন ক্ষেত্রে তাদের সাক্ষ্য বা মতামত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়ে থাকে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩. এবং নিত্যসঙ্গী পুত্ৰগণ(১),

(১) এসব পুত্ৰ সন্তানদের জন্য شهود শব্দ ব্যবহার করা হয়েছে। এর কয়েকটি অর্থ হতে পারে। এক, রুযী রোজগারের জন্য তাদের দৌড় ঝাপ করতে বা সৰ্বক্ষণ ব্যস্ত থাকতে কিংবা বিদেশ যাত্রা করতে হয় না। তাদের বাড়ীতে এত খাদ্য মজুদ আছে যে, তারা সর্বক্ষণ বাপের কাছে উপস্থিত থাকে। বরং তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। (ইবন কাসীর) দুই, তার সবগুলো সন্তানই নামকরা এবং প্রভাবশালী, তারা বাপের সাথে দরবার ও সভা-সমিতিতে উপস্থিত থাকে। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(১৩) এবং নিত্য সঙ্গী পুত্রগণ। (1)

(1) তাকে আল্লাহ অনেকগুলো পুত্র সন্তান দান করেছিলেন। তারা (ছেলেরা) সব সময় তার (পিতার) কাছেই থাকত। ঘরে মাল-ধনের প্রাচুর্য ছিল। এই কারণে ব্যবসা-বাণিজ্যের জন্য ছেলেদের বাইরে যাওয়ার প্রয়োজন হত না। কেউ কেউ বলেন, ছেলেদের সংখ্যা ছিল সাত। কেউ বলেন, তারা ছিল ১২ জন। আবার কেউ বলেন, তারা ছিল ১৩ জন। তাদের মধ্যে ৩ জন ইসলাম গ্রহণ করেছিল। তাঁরা হলেন খালেদ, হিশাম এবং অলীদ বিন অলীদ (রাঃ)। (ফাতহুল ক্বাদীর)