ٱلسَّمَآءُ مُنفَطِرُۢ بِهِۦۚ كَانَ وَعۡدُهُۥ مَفۡعُولًا

আছছামাউ মুনফাতিরুম বিহী ক-না ওয়া‘দুহূমাফ‘ঊলা-।উচ্চারণ

যেদিনের কঠোরতায় আকাশ মণ্ডল বিদীর্ণ হয়ে যেতে থাকবে? আল্লাহর প্রতিশ্রুতি তো পূর্ণ হবেই। তাফহীমুল কুরআন

(এবং) যে দিন আকাশ ফেটে যাবে। আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।মুফতী তাকী উসমানী

যেদিন আকাশ হবে বিদীর্ণ; তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।মুজিবুর রহমান

সেদিন আকাশ বিদীর্ণ হবে। তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।মাওলানা মুহিউদ্দিন খান

যেদিন আকাশ হবে বিদীর্ণ। তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। ইসলামিক ফাউন্ডেশন

যার কারণে আসমান হবে বিদীর্ণ, আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত।আল-বায়ান

যার কারণে আকাশ ফেটে যাবে, আল্লাহর ওয়া‘দা পূর্ণ হয়ে যাবে।তাইসিরুল

আকাশ হবে বিদীর্ণ? তাঁর ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৮. সে-দিন আসমান হবে বিদীর্ণ(১) তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।

(১) এখানে به শব্দের অর্থ করা হয়েছে, فيه বা ‘সে দিন'। তাছাড়া এর আরেকটি অর্থ হচ্ছে, بسببه বা ‘এর কারণে’ বা له বা ‘যে জন্য’। প্রতিটি অর্থই উদ্দেশ্য হতে পারে। তবে প্রথমটিই বিশুদ্ধ। অর্থাৎ সেদিনের ভয়াবহতা এমন যে, তাতে আসমান ফেটে চৌচির হয়ে যাবে। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(১৮) যেদিন আকাশ হবে বিদীর্ণ; (1) তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। (2)

(1) এটা কিয়ামতের আর এক অবস্থা। সেদিনকার ভয়াবহতায় আসমান ফেটে যাবে।

(2) অর্থাৎ, আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পর পুনর্জীবিত করা, হিসাব-নিকাশ এবং জান্নাত-জাহান্নামের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অবশ্যই ঘটবে।