خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ

খা-শি‘আতান আবসা-রুহুম তারহাকুহুম যিল্লাতুন যা-লিকাল ইয়াওমুল্লাযী ক-নূ ইঊ‘আদূ ন।উচ্চারণ

সেদিন চক্ষু হবে আনত, লাঞ্চনা তাদের আচ্ছন্ন করে রাখবে। ঐ দিনটিই সেদিন যার প্রতিশ্রুতি এদেরকে দেয়া হচ্ছে। তাফহীমুল কুরআন

তাদের দৃষ্টি থাকবে অবনত। হীনতা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। এটাই সেই দিন, যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে।মুফতী তাকী উসমানী

অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সেদিন, যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।মুজিবুর রহমান

তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।মাওলানা মুহিউদ্দিন খান

অবনত নেত্রে। হীনতা এদেরকে আচ্ছন্ন করবে ; এটাই সেই দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল এদেরকে। ইসলামিক ফাউন্ডেশন

অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে! এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল।আল-বায়ান

তাদের দৃষ্টি হবে অবনমিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই হল সেই দিন যার ও‘য়াদা তাদেরকে দেয়া হচ্ছিল।তাইসিরুল

তাদের চোখ হবে অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। এমনটাই সেইদিন যার বিষয়ে তাদের ওয়াদা করা হয়েছিল।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৪. অবনত নেত্ৰে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সে দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৪) অবনত নেত্রে;(1) হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে।(2) এটাই সেই দিন, যার বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।(3)

(1) যেমনভাবে অপরাধীদের দৃষ্টি অবনত থাকে। কারণ, তারা তাদের অপরাধ সম্পর্কে অবগত থাকে।

(2) অর্থাৎ, কঠিন লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে এবং তাদের চেহারা ভয়ে কালো হয়ে যাবে।

(3) অর্থাৎ, রসূলগণের জবান এবং আসমানী কিতাবসমূহের মাধ্যমে।