ইয়াওমা ইয়াখরুজূনা মিনাল আজদা-ছিছির-‘আন কাআন্নাহুম ইলা-নুসুবিইঁ ইঊফিদূন।উচ্চারণ
সেদিন তারা কবর থেকে বেরিয়ে এমনভাবে দৌড়াতে থাকবে যেন তারা নিজেদের দেব-প্রতিমার আস্তানার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। ৩০ তাফহীমুল কুরআন
সে দিন তারা দ্রুতবেগে কবর থেকে এমনভাবে বের হবে, যেন তারা তাদের প্রতিমাদের দিকে দৌড়ে যাচ্ছে।মুফতী তাকী উসমানী
সেদিন তারা কাবর হতে বের হবে দ্রুত বেগে। মনে হবে তারা কোন একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে –মুজিবুর রহমান
সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।মাওলানা মুহিউদ্দিন খান
সেদিন এরা কবর হতে বের হবে দ্রুতবেগে, মনে হবে এরা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন
যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে,আল-বায়ান
যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুততার সাথে- যেন তারা কোন লক্ষ্যস্থলের দিকে ছুটে চলেছে।তাইসিরুল
সেইদিন তারা কবরগুলো থেকে বেরিয়ে আসবে ব্যস্তসমস্ত হয়ে, যেন তারা একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হয়েছে,মাওলানা জহুরুল হক
৩০
মূল আয়াতে ব্যবহৃত শব্দ হলো إِلَى نُصُبٍ يُوفِضُونَ । نصب (নুছুব) শব্দের অর্থের ব্যাপারে মুফাস্সিরগণ দ্বিমত পোষণ করেছেন। অনেকে এর অর্থ করেছেন মূর্তি বা প্রতিম। তাদের মতে এর অর্থ হলো, তারা হাশরের অধিপতি নির্ধারিত জায়গার দিকে দৌড়িয়ে অগ্রসর হতে থাকবে ঠিক; আজ যেমন তারা তাদের দেব-দেবীর আস্তানার দিকে ছুটে যায়। আবার অন্য আরেক দল মুফাস্সিরের মতে এর অর্থ দৌড়ে অংশ গ্রহণকারীদের জন্য চিহ্নিত গন্তব্য স্থল। প্রত্যেক প্রতিদ্বন্দ্বী যাতে সবার আগে সেখানে পৌঁছতে চেষ্টা করে।
৪৩. সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুতবেগে, মনে হবে তারা কোন লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে
(৪৩) সে দিন তারা কবর হতে বের হবে দ্রুত বেগে; (মনে হবে) যেন তারা কোন একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে। (1)
(1) اَجْدَاثٌ শব্দটি جَدَث বহুবচন। এর অর্থ হল, কবর। نُصُبٌ মানে হল, থান, বেদী; যেখানে মূর্তির নামে পশু জবাই করা হয়। আর মূর্তির অর্থেও তা ব্যবহার হয়। এখানে দ্বিতীয় অর্থে ব্যবহার হয়েছে। যখন সূর্য উদয় হয়, তখন মূর্তিপূজারীরা সর্ব প্রথম তাদেরকে চুমা দেওয়ার জন্য (প্রতিযোগিতামূলকভাবে) তাদের দিকে দ্রুত গতিতে দৌড় দিতে থাকে। কেউ কেউ এর অর্থ عَلَمٌ (পতাকা) নিয়েছেন। যেভাবে যুদ্ধের ময়দানে সৈন্যরা নিজেদের পতাকার দিকে দৌড়ে যায়, অনুরূপ কিয়ামতের দিন কবর থেকে বড় দ্রুত গতিতে বের হয়ে হাশরের ময়দানের দিকে ধাবিত হবে। (এইজন্য অনুবাদে ‘লক্ষ্যস্থল’-এর অর্থ করা হয়েছে।) يُوْفِضُوْنَ এখানে يُسرِعُوْنَ এর অর্থে ব্যবহার হয়েছে।