‘আলাআন নুবাদ্দিলা খাইরম মিনহুম ওয়ামা-নাহনুবিমাছবূকীন।উচ্চারণ
আমাকে পেছনে ফেলে যেতে পারে এমন কেউ-ই নেই। ২৯ তাফহীমুল কুরআন
যে, তাদের স্থলবর্তী করব তাদের অপেক্ষা উৎকৃষ্ট মানবগোষ্ঠীকে #%১৩%# এবং কেউ আমাকে ব্যর্থ করতে পারবে না।মুফতী তাকী উসমানী
তাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠী তাদের স্থলবর্তী করতে; এবং আমি অক্ষম নই।মুজিবুর রহমান
তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।মাওলানা মুহিউদ্দিন খান
এদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠীকে এদের স্থলবর্তী করতে এবং এতে আমি অক্ষম নই। ইসলামিক ফাউন্ডেশন
তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই।আল-বায়ান
তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ বানাতে, আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই।তাইসিরুল
যে আমরা তাদের চেয়ে ভালোদের দিয়ে বদলে দেব, আর আমরা পরাজিত হবার নই।মাওলানা জহুরুল হক
২৯
এ কথাটির জন্যই আল্লাহ তা’আলা তাঁর দু’টি উদয়াচল ও দু’টি অস্তাচলের মালিক হওয়ার শপথ করেছেন। এর অর্থ হলো, আমি যেহেতু উদয়াচল ও অস্তাচলসমূহের মালিক তাই গোটা পৃথিবীই আমার কর্তৃত্বাধীন। আমার কর্তৃত্ব ও পাকড়াও থেকে রক্ষা পাওয়া তোমাদের সাধ্যাতীত। যখন ইচ্ছা আমি তোমাদের ধ্বংস করতে পারি এবং তোমাদের চাইতে উৎকৃষ্টতর কোন জাতির উত্থান ঘটিয়ে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারি।
অর্থাৎ তাদের সকলকে ধ্বংস করে তাদের স্থানে এমন মানবগোষ্ঠীকে সৃষ্টি করবেন, যারা তাদের চেয়ে উৎকৃষ্ট হবে।
৪১. তাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবতীর্ণ করতে এবং এতে আমরা অক্ষম নই।
(৪১) তাদের অপেক্ষা উৎকৃষ্টতর (সৃষ্টি)কে তাদের স্থলবর্তী করতে(1) এবং এতে আমি অক্ষম নই।(2)
(1) অর্থাৎ, এদেরকে শেষ করে এক নতুন সৃষ্টি আবাদ করার সম্পূর্ণ শক্তি আমি রাখি।
(2) এটাই যদি প্রকৃত ব্যাপার হয়, তবে কিয়ামতের দিন তাদেরকে পুনর্জীবিত করে উঠানোর শক্তি আমি কি রাখি না?