ওয়াল্লাযীনা হুম বিশাহা-দা-তিহিম কাইমূন।উচ্চারণ
আর যারা সাক্ষ্য দানের ক্ষেত্রে সততার ওপর অটল থাকে। ২২ তাফহীমুল কুরআন
এবং যারা তাদের সাক্ষ্য যথাযথভাবে দান করে।মুফতী তাকী উসমানী
আর যারা তাদের সাক্ষ্য দানে অটল,মুজিবুর রহমান
এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবানমাওলানা মুহিউদ্দিন খান
আর যারা তাদের সাক্ষ্যদানে অটল, ইসলামিক ফাউন্ডেশন
আর যারা তাদের সাক্ষ্যদানে অটল,আল-বায়ান
যারা তাদের সাক্ষ্যদানে (সত্যতার উপর) সুপ্রতিষ্ঠিত,তাইসিরুল
আর যারা স্বয়ং তাদের সাক্ষ্যদানে সুপ্রতিষ্ঠিত,মাওলানা জহুরুল হক
২২
অর্থাৎ তারা সাক্ষ্য যেমন গেপন করে না, তেমনি তাতে তেমন কোন কম বেশীও করে না
৩৩. আর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল(১),
(১) অর্থাৎ, তারা যা জানে তাই সাক্ষ্য দেয়, কোন প্রকার পরিবর্ধন-পরিমার্জন বা পরিবর্তন ব্যতীত সাক্ষ্য দেয়; আর এ সাক্ষ্য দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন থাকে তার লক্ষ্য। (সা’দী)
(৩৩) আর যারা তাদের সাক্ষ্য দানে অটল। (1)
(1) অর্থাৎ, তারা সাক্ষ্য সঠিকভাবে প্রদান করে, যদিও এতে (সঠিক সাক্ষ্যদানে) তার কোন নিকটাত্মীয় ক্ষতিগ্রস্ত হয় তবুও। এ ছাড়া তারা (কোন স্বার্থে) সাক্ষ্য গোপনও করে না এবং তাতে কোন পরিবর্তনও করে না।