نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ

নাঝঝা‘আতাল লিশশাওয়া-।উচ্চারণ

যা শরীরের গোশত ও চামড়া ঝলসিয়ে নিঃশেষ করে দেবে। তাফহীমুল কুরআন

যা চামড়া খসিয়ে দেবে।মুফতী তাকী উসমানী

যা গাত্র হতে চামড়া খসিয়ে দিবে।মুজিবুর রহমান

যা চামড়া তুলে দিবে।মাওলানা মুহিউদ্দিন খান

যা গাত্র হতে চামড়া খসিয়ে দিবে। ইসলামিক ফাউন্ডেশন

যা মাথার চামড়া খসিয়ে নেবে।আল-বায়ান

যা চামড়া তুলে দিবে,তাইসিরুল

চামড়া ঝলসিয়ে খসাতে উদগ্রীব, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৬. যা মাথার চামড়া খসিয়ে দেবে।(১)

(১) لظى শব্দের অর্থ অগ্নির লেলিহান শিখা। شوى শব্দটি شواة এর বহুবচন। অর্থ মাথার চামড়া। এর আরেকটি অর্থ হতে পারে, অঙ্গ-প্রত্যঙ্গ। অর্থাৎ জাহান্নামের অগ্নি একটি প্রজুলিত অগ্নিশিখা, যা মস্তিস্ক বা হাত পায়ের চামড়া খুলে ফেলবে। (ইবন কাসীর, মুয়াস্‌সার)

তাফসীরে আহসানুল বায়ান

(১৬) যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। (1)

(1) অর্থাৎ, গোশত এবং চামড়াকে জ্বালিয়ে ছাই করে দিবে এবং মানুষ কেবল অস্থির কঙ্কালসার হয়ে অবশিষ্ট থাকবে।