فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا

ফাসবির সাবরন জামীলা-।উচ্চারণ

অতএব, হে নবী, তুমি উত্তম ধৈর্য ধারণ করো। তাফহীমুল কুরআন

সুতরাং সবর অবলম্বন কর উত্তমরূপে।মুফতী তাকী উসমানী

সুতরাং তুমি ধৈর্য ধারণ কর, পরম ধৈর্য।মুজিবুর রহমান

অতএব, আপনি উত্তম সবর করুন।মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং তুমি ধৈর্যধারণ কর, পরম ধৈর্য। ইসলামিক ফাউন্ডেশন

অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর।আল-বায়ান

সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য।তাইসিরুল

অতএব তুমি অধ্যবসায় চালিয়ে যাও এক সুমহান ধৈর্যধারণে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ এমন ধৈর্য যা একজন মহত উদার ও সাহসী মানুষের মর্যাদার উপযোগী।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫. কাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈৰ্য।

তাফসীরে আহসানুল বায়ান

(৫) সুতরাং তুমি ধৈর্যধারণ কর পরম ধৈর্য।