وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ

ওয়া ইন্নাহূলাহাছরতুন ‘আলাল ক-ফিরীন।উচ্চারণ

নিশ্চিতভাবে তা এসব কাফেরদের জন্য অনুতাপ ও আফসোসের ২৭ কারণ হবে। তাফহীমুল কুরআন

এবং এটা (অর্থাৎ কুরআন) এরূপ কাফেরদের জন্য আক্ষেপের কারণ। #%১২%#মুফতী তাকী উসমানী

এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে।মুজিবুর রহমান

নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।মাওলানা মুহিউদ্দিন খান

এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে, ইসলামিক ফাউন্ডেশন

আর এটি নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ।আল-বায়ান

আর এ কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে (যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে)।তাইসিরুল

আর নিঃসন্দেহ এটি অবিশ্বাসীদের জন্য বড় অনুতাপের বিষয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৭

অর্থাৎ পরিশেষে তাদেরকে এ জন্য অনুশোচনা করতে হবে যে, কেন তারা কুরআনকে মিথ্যা মনে করেছিল!

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ আখেরাতে যখন তারা শাস্তির সম্মুখীন হবে তখন আক্ষেপ করে বলবে, আহা! আমরা যদি কুরআনের উপর ঈমান আনতাম!

তাফসীরে জাকারিয়া

৫০. আর এ কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে,

তাফসীরে আহসানুল বায়ান

(৫০) আর এই কুরআন নিশ্চয়ই অবিশ্বাসীদের জন্য আফসোসের কারণ হবে। (1)

(1) অর্থাৎ, কিয়ামতের দিন এ ব্যাপারে অনুতপ্ত হয়ে বলবে যে, ‘কতই না ভাল হত, যদি আমরা কুরআনকে মিথ্যা মনে না করতাম।’ অথবা এই কুরআনই তাদের আফসোস ও অনুতাপের কারণ হবে। যখন তারা ঈমানদারদেরকে কুরআন (পাঠ ও আমল করার) প্রতিদান পেতে দেখবে।