وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ

ওয়া ইন্নাহূলাতাযকিরতুল লিলমুত্তাকীন।উচ্চারণ

আসলে এটি আল্লাহভীরু লোকদের জন্য একটি নসীহত। ২৬ তাফহীমুল কুরআন

নিশ্চয়ই এটা মুত্তাকীদের জন্য এক উপদেশবাণী।মুফতী তাকী উসমানী

এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।মুজিবুর রহমান

এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।মাওলানা মুহিউদ্দিন খান

এই কুরআন মুত্তাকীদের জন্যে অবশ্যই এক উপদেশ। ইসলামিক ফাউন্ডেশন

আর এটিতো মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।আল-বায়ান

মুত্তাক্বীদের জন্য এ কুরআন অবশ্যই এক উপদেশ,তাইসিরুল

আর নিশ্চয়ই এইটি ধর্মভীরুদের জন্য এক স্মারক-গ্রন্থ।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৬

অর্থাৎ যারা ভুল-ভ্রান্তি ও তার খারাপ পরিণাম থেকে রক্ষা পেতে চায় কুরআন তাদের জন্য উপদেশ বাণী। (আরো বিস্তারিত জানার জন্য দেখুন, তাফহীমুল কোরআন, সূরা আল বাকারাহ, টীকা ৩)

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৮. আর এ কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৮) এই কুরআন আল্লাহভীরুদের জন্য অবশ্যই এক উপদেশ।(1)

(1) কেননা, এর দ্বারা কেবল তারাই উপকৃত হয়। নচেৎ কুরআন সমস্ত লোকের জন্যই নসীহত ও উপদেশ বয়ে এনেছে।