লাআখাযনা-মিনহু বিলইয়ামীন।উচ্চারণ
তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম তাফহীমুল কুরআন
তবে আমি তার ডান হাত ধরে ফেলতামমুফতী তাকী উসমানী
আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম।মুজিবুর রহমান
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,মাওলানা মুহিউদ্দিন খান
আমি অবশ্যই তার দক্ষিণ হাত ধরে ফেলতাম, ইসলামিক ফাউন্ডেশন
তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম।আল-বায়ান
আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম,তাইসিরুল
তাহলে আমরা নিশ্চয়ই তাকে ডানহাতে পাকড়াও করতাম,মাওলানা জহুরুল হক
৪৫. তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে(১),
(১) উপরোক্ত অর্থ অনুসারে এটি সিফাতের আয়াত। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর ডান হাত সাব্যস্ত হচ্ছে। (ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসুল জাহমিয়্যাহ ৩/৩৩৮) আয়াতের অন্য অর্থ হচ্ছে, আমরা তার ডান হাত পাকড়াও করতাম। উভয় অর্থই ইবন কাসীর উল্লেখ করেছেন। এ অর্থটি এদিক দিয়ে শুদ্ধ যে, সাধারণত কাউকে অপমান করতে হলে তার ডান হাত ধরে তার উপর আক্রমন করা হয়। (ইবন তাইমিয়্যাহ, আননুবুওয়াত: ২/৮৯৮) অপর অর্থ হচ্ছে, তাকে আমরা আমাদের ক্ষমতা দ্বারা পাকড়াও করতাম। (সা'দী; জালালাইন; আরো দেখুন, ইবন তাইমিয়্যাহ, আস-সারেমুল মোসলুল আলা শাতিমির রাসূল: ১৭) এটি শুদ্ধ হলেও আল্লাহর হাত অস্বীকার করার কোন উপায় নেই। যা অন্যান্য আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত।
(৪৫) তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম, (1)
(1) অথবা ডান হাত দ্বারা পাকড়াও করতাম। কেননা, ডান হাত দ্বারা দৃঢ়তার সাথে পাকড়াও করা যায়। অবশ্য আল্লাহর উভয় হাতই ডান হাত; যেমন এ কথা হাদীসে এসেছে।