ওয়ালাও তাকাওওয়ালা ‘আলাইনা-বা‘দাল আক-বীল।উচ্চারণ
যদি এ নবী নিজে কোন কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিতো তাফহীমুল কুরআন
আর যদি সে (অর্থাৎ রাসূল কথার কথা) কোন (মিথ্যা) বাণী রচনা করে আমার প্রতি আরোপ করতমুফতী তাকী উসমানী
সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত –মুজিবুর রহমান
সে যদি আমার নামে কোন কথা রচনা করত,মাওলানা মুহিউদ্দিন খান
সে যদি আমার নামে কোন কথা রচনা করে চালাতে চেষ্টা করত, ইসলামিক ফাউন্ডেশন
যদি সে আমার নামে কোন মিথ্যা রচনা করত,আল-বায়ান
নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,তাইসিরুল
আর তিনি যদি আমাদের নামে কোনো বাণী রচনা করতে চাইতেন, --মাওলানা জহুরুল হক
৪৪. তিনি যদি আমাদের নামে কোন কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন,
(৪৪) সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত।(1)
(1) অর্থাৎ, যদি নিজের তরফ থেকে বানিয়ে আমার প্রতি সম্বন্ধ করে দিত অথবা এতে কম-বেশী করত, তাহলে আমি সত্বর তাকে পাকড়াও করতাম এবং তাকে আমি ঢিল দিতাম না। যেমন, পরের আয়াতে সে কথা বলা হয়েছে।