وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ

ওয়ালা-বিকাওলি ক- হিনিন কালীলাম মা-তাযাক্কারূন।উচ্চারণ

আর এটা কোন গণকের গণনাও নয়। তোমরা খুব কমই চিন্তা-ভাবনা করে থাকো। তাফহীমুল কুরআন

এবং না কোন অতীন্দ্রিয়বাদীর বাণী, (কিন্তু) তোমরা অল্পই শিক্ষা গ্রহণ কর।মুফতী তাকী উসমানী

ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।মুজিবুর রহমান

এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।মাওলানা মুহিউদ্দিন খান

এটা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর। ইসলামিক ফাউন্ডেশন

আর কোন গণকের কথাও নয়। তোমরা কমই উপদেশ গ্রহণ কর।আল-বায়ান

এটা কোন গণকের কথাও নয়, (গণকের কথায় তো) তোমরা নসীহত লাভ করো না।তাইসিরুল

আর কোনো গনৎকারের বাক্‌চাতুরীও নয়, যৎসামান্য যা তোমরা চিন্তা কর!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪২. এটা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই উপদেশ গ্ৰহণ কর।

তাফসীরে আহসানুল বায়ান

(৪২) এটা গণকের কথাও নয়; (1) (আফসোস যে,) তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাক। (2)

(1) যেমন, কখনও কখনও তোমরা এ রকম দাবীও কর। অথচ জ্যোতিষবিদ্যাও এক ভিন্ন জিনিস।

(2) উভয় স্থানে قَلِيل (অল্প) এর লক্ষ্যার্থ, না। অর্থাৎ, তোমরা একেবারে না কুরআনকে বিশ্বাস কর, আর না তা থেকে উপদেশ গ্রহণ কর।