ওয়ামা-হুওয়া বিকাওলি শা-‘ইরিন কালীলাম মা-তু’মিনূন।উচ্চারণ
কোন কবির কাব্য নয়। তোমরা খুব কমই ঈমান পোষণ করে থাকো। ২৩ তাফহীমুল কুরআন
এটা কোন কবির বাণী নয়, (কিন্তু) তোমরা অল্পই ঈমান আনমুফতী তাকী উসমানী
ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর।মুজিবুর রহমান
এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।মাওলানা মুহিউদ্দিন খান
এটা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর, ইসলামিক ফাউন্ডেশন
আর এটি কোন কবির কথা নয়। তোমরা কমই বিশ্বাস কর।আল-বায়ান
তা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না,তাইসিরুল
আর এ কোনো কবির আলাপন নয়; সামান্যই তো যা তোমরা বিশ্বাস কর।মাওলানা জহুরুল হক
২৩
"কমই ঈমান পোষণ করে থাকো” প্রচলিত আরবী বাকরীতি অনুসারে এর একটি অর্থ হতে পারে তোমরা আদৌ ঈমান পোষণ করো না। এর আরেকটি অর্থ এও হতে পারে যে, কুরআন শুনে কোন সময় তোমাদের মন হয়তো স্বতঃস্ফূর্তভাবেই বলে ওঠে যে, এটা মানুষের কথা হতে পারে না। কিন্তু তোমরা নিজেদের হঠকারিতার ওপর অবিচল রয়েছ এবং এ বানীর ওপর ঈমান আনতে অস্বীকৃতি জানিয়ে থাকো।
৪১. আর এটা কোন কবির কথা নয়; তোমরা খুব অল্পই ঈমান পোষণ করে থাক,
(৪১) এটা কোন কবির কথা নয়; (1) (আফসোস যে,) তোমরা অল্পই বিশ্বাস কর।
(1) যা তোমরা মনে কর ও বলে থাক। কারণ, এই ধরনের কথা কবিতা হয় না এবং কবিতার সাথে এ বাণীর কোন সাদৃশ্যও নেই। অতএব তা কোন কবির কথা কিভাবে হতে পারে?