ওয়ামা-লা-তুবসিরূন।উচ্চারণ
এবং ঐসব জিনিসের যা তোমরা দেখতে পাওনা। তাফহীমুল কুরআন
এবং তোমরা যা দেখছ না তারও, মুফতী তাকী উসমানী
এবং যা তোমরা দেখতে পাওনা –মুজিবুর রহমান
এবং যা তোমরা দেখ না, তার-মাওলানা মুহিউদ্দিন খান
এবং যা তোমরা দেখতে পাও না ; ইসলামিক ফাউন্ডেশন
আর যা তোমরা দেখছ না তারও,আল-বায়ান
আর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও নাতাইসিরুল
এবং যা তোমরা দেখছ না তারও, --মাওলানা জহুরুল হক
এর দ্বারা বিশ্ব-জগতের সৃষ্টিরাজিকে বোঝানো হয়েছে, যার কতক মানুষ দেখতে পায় এবং কতক দেখা যায় না, যেমন ঊর্ধ্বজগতের বস্তুরাজি। কোন কোন মুফাসসির বলেন, ‘তোমরা যা দেখছ’ দ্বারা বোঝানো হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ‘যা দেখছ না’ দ্বারা হযরত জিবরাঈল আলাইহিস সালামকে, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন।
৩৯. এবং যা তোমরা দেখতে পাও না তারও;
(৩৯) এবং যা তোমরা দেখতে পাও না। (1)
(1) অর্থাৎ, আল্লাহর সৃষ্টি করা এমন সব জিনিস, যা মহান আল্লাহর অস্তিত্ব এবং তাঁর কুদরত তথা মহাশক্তিকে প্রমাণ করে। সেগুলো তোমরা দেখতে পাও বা না পাও, সেগুলোর শপথ! পরে আসছে শপথের জবাব।