ওয়ানশাক্কাতিছছামাউ ফাহিয়া ইয়াওমাইযিওঁ ওয়া-হিয়াহ।উচ্চারণ
সেদিন আসমান চৌচির হয়ে যাবে এবং তার বন্ধন শিথিল হয়ে পড়বে। তাফহীমুল কুরআন
এবং আকাশ ফেটে যাবে আর সেদিন তা সম্পূর্ণ জীর্ণ হয়ে যাবেমুফতী তাকী উসমানী
এবং আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে।মুজিবুর রহমান
সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।মাওলানা মুহিউদ্দিন খান
এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে আর সেই দিন তা বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইসলামিক ফাউন্ডেশন
আর আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত।আল-বায়ান
আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাঁধন-হারা-বিক্ষিপ্ত।তাইসিরুল
আর আকাশ বিদীর্ণ হবে, ফলে সেইদিন তা হবে ভঙ্গুর;মাওলানা জহুরুল হক
১৬. আর আসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা দুর্বল-বিক্ষিপ্ত হয়ে পড়বে।
(১৬) আর আকাশ বিদীর্ণ হয়ে অসার হয়ে পড়বে। (1)
(1) অর্থাৎ, তাতে কোন শক্তি এবং মজবুতী থাকবে না। আর যে জিনিস ফেটে টুকরো টুকরো হয়ে যায় তাতে মজবুতী কিভাবে থাকতে পারে?