لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ

লিনাজ‘আলাহা-লাকুম তাযকিরতাওঁ ওয়া তা‘ইয়াহাউযু নুওঁ ওয়া-‘ইয়াহ।উচ্চারণ

যাতে এ ঘটনাকে আমি তোমাদের জন্য একটি শিক্ষণীয় স্মৃতি বানিয়ে দেই যেন স্মরণকারী কান তা সংরক্ষণ করে। তাফহীমুল কুরআন

এই ঘটনাকে তোমাদের জন্য শিক্ষণীয় বানানোর জন্য এবং যাতে এটা (শুনে) সংরক্ষণ করে সংরক্ষণকারী কান ।মুফতী তাকী উসমানী

আমি উহা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এ জন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে।মুজিবুর রহমান

যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।মাওলানা মুহিউদ্দিন খান

আমি এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্যে এবং এইজন্যে যে, শ্রুতিধর কর্ণ এটা সংরক্ষণ করে। ইসলামিক ফাউন্ডেশন

একে তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এবং সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করার জন্য।আল-বায়ান

যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ-স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে।তাইসিরুল

যেন আমরা এটিকে তোমাদের জন্য বানাতে পারি স্মরণীয় বিষয়, এবং শ্রুতিধর কান যেন এটি মনে রাখতে পারে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ এমন কান নয় যা শুনেও শোনে না এবং যে কানের পর্দা স্পর্শ করেই শব্দ অন্যত্র সরে যায়। বরং এমন কান যা শোনে এবং কথাকে মনের গভীরে প্রবিষ্ট করিয়ে দেয়। বাহ্যত এখানে কান শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু অর্থ হলো শ্রবণকারী মানুষ যারা এ ঘটনা শুনে তা মনে রাখে, তা থেকে শিক্ষা গ্রহণ করে অতঃপর আখেরাতকে অস্বীকার এবং আল্লাহ‌ ও তাঁর রসূলকে মিথ্যা প্রতিপন্ন করার পরিণাম কত ভয়াবহ তা কখনো ভুলে যায় না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

সংরক্ষণ করা দ্বারা যথাযথভাবে স্মরণ রাখা, প্রচার করা, তাতে চিন্তা করা ও সে অনুযায়ী আমল করা বোঝানো হয়েছে। এসব কাজ কান নয়; বরং ব্যক্তি নিজে ও তার মন করে থাকে। তা সত্ত্বেও কানকে এর কর্তা সাব্যস্ত করা হয়েছে রূপকার্থে, যেহেতু কানের মাধ্যমে শুনেই তা করা হয়ে থাকে। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

১২. আমরা এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্যে যে, যাতে শ্রুতিধর কান এটা সংরক্ষণ করে।

তাফসীরে আহসানুল বায়ান

(১২) আমি এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য(1) এবং যাতে স্মৃতিধর কর্ণ এটা স্মরণ রাখে। (2)

(1) অর্থাৎ, কাফেরদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া এবং মু’মিনদেরকে নৌকায় আরোহণ করিয়ে বাঁচিয়ে নেওয়ার কাজ হল তোমাদের জন্য নসীহত ও উপদেশস্বরূপ। তোমরা এ থেকে উপদেশ গ্রহণ কর এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাক।

(2) অর্থাৎ, শ্রবণকারী তা শ্রবণ করে যেন স্মরণে রাখে এবং সেও যেন এ থেকে উপদেশ গ্রহণ করে।