ওয়া জাআ ফির‘আওনুওয়া মান কালাহূওয়াল মু’তাফিক-তুবিল খা- তিআহ।উচ্চারণ
ফেরাউন, তার পূর্ববর্তী লোকেরা এবং উলটপালট হয়ে যাওয়া জনপদসমূহও ৬ একই মহা অপরাধে অপরাধী হয়েছিলো। তাফহীমুল কুরআন
ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং (লূত আলাইহিস সালামের) উল্টে যাওয়া জনপদও লিপ্ত হয়েছিল অপরাধেমুফতী তাকী উসমানী
ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং লূত সম্প্রদায় পাপাচারে লিপ্ত ছিল।মুজিবুর রহমান
ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।মাওলানা মুহিউদ্দিন খান
ফির‘আওন, তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল। ইসলামিক ফাউন্ডেশন
আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা পাপাচারে লিপ্ত হয়েছিল।আল-বায়ান
ফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল।তাইসিরুল
আর ফিরআউন আর যারা তার পূর্ববর্তী ছিল, আর বিধবস্ত শহরগুলো পাপাচার নিয়ে এসেছিল,মাওলানা জহুরুল হক
৬
অর্থাৎ লূতের কওমের জনবসতিসমূহ। এসব জনবসতি সম্পর্কে সূরা হূদ (৮২আয়াত) এবং সূরা হিজরে (৭৪ আয়াত) বলা হয়েছে, আমি ঐগুলোকে ওলটপালট করে দিলাম।
৯. আর ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল।(১)
(১) مُؤْتَفِكَات এর এক অর্থ উল্টে দেয়া, যা উপরে বর্ণিত হয়েছে। অন্য অর্থ পরস্পরের মিশ্রিত ও মিলিত। লুত আলাইহিস সালাম এর সম্প্রদায়ের বস্তিসমূহকে مُؤْتَفِكَات বলা হয়েছে। (কুরতুবী)
(৯) আর ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা (লূত সম্প্রদায়) (1) পাপ করেছিল।
(1) উল্টে যাওয়া বস্তিবাসীরা বলতে লূত (আঃ)-এর সম্প্রদায়কে বুঝানো হয়েছে।