আলহাক্কাহ।উচ্চারণ
অবশ্যম্ভাবী ঘটনাটি। ১ তাফহীমুল কুরআন
অবশ্যম্ভাবী সত্য!মুফতী তাকী উসমানী
সেই অবশ্যম্ভাবী ঘটনা।মুজিবুর রহমান
সুনিশ্চিত বিষয়।মাওলানা মুহিউদ্দিন খান
সেই অবশ্যম্ভাবী ঘটনা, ইসলামিক ফাউন্ডেশন
অবশ্যম্ভাবী ঘটনা (কিয়ামত)।আল-বায়ান
নিশ্চিত সংঘটিতব্য বিষয়,তাইসিরুল
নিশ্চিত-সত্য!মাওলানা জহুরুল হক
১
মূল আয়াত الْحَاقَّةُ (আল হাক্কাতু) শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ এমন ঘটনা যা অবশ্যই সংঘটিত হবে। যার সংঘটিত হওয়া একান্ত বাস্তব, যার সংঘটিত হওয়ার কোন সন্দেহের অবকাশ নেই। কিয়ামতের জন্য এ ধরনের শব্দ ব্যবহার এবং তা দিয়ে বক্তব্য শুরু করা প্রমাণ করে যে, এ বক্তব্য এমন লোকদের উদ্দেশ্য করে পেশ করা হয়েছে। যারা কিয়ামতের আগমনকে অস্বীকার করেছিলো। তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, যে বিষয়কে তোমরা অস্বীকার করছো তা অবশ্যম্ভাবী। তোমরা অস্বীকার করলেই তার আগমন ঠেকে থাকবে না।
১. সে অবশ্যম্ভাবী ঘটনা,
(১) সেই অবশ্যম্ভাবী ঘটনা। (1)
(1) الحَاقَّةُ কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। এই দিনে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হবে এবং এ দিনও বাস্তবে সংঘটিত হবে। এই জন্য এটাকে الحَاقَّةُ নামে আখ্যায়িত করা হয়েছে।