وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

ওয়ামা-হুওয়া ইল্লা- যিকরুলিলল‘আ- লামীন।উচ্চারণ

অথচ তা সারা বিশ্ব-জাহানের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। তাফহীমুল কুরআন

অথচ এটা তো বিশ্বজগতের জন্য কেবলই উপদেশ।মুফতী তাকী উসমানী

কুরআনতো বিশ্ব জগতের জন্য উপদেশ।মুজিবুর রহমান

অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।মাওলানা মুহিউদ্দিন খান

কুরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ।ইসলামিক ফাউন্ডেশন

আর এ কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।আল-বায়ান

অথচ এ কুরআন বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া অন্য কিছুই নয়।তাইসিরুল

আর এটি জগদ্বাসীর জন্য স্মারক-গ্রন্থ বৈ তো নয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫২. অথচ তা(১) তো কেবল সৃষ্টিকুলের জন্য উপদেশ।

(১) এখানে তা’ বলে অধিকাংশ মুফাসসিরের মতে কুরআন বোঝানো হয়েছে। তবে কোন কোন মুফাসসির বলেন, এখানে ‘তা’ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বোঝানো হয়েছে। অথচ দুটি অর্থই এখানে হতে পারে। কুরআন যেমন সমস্ত সৃষ্টিজগতের জন্য উপদেশ তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সমস্ত সৃষ্টিজগতের জন্য উপদেশ ও সম্মানের পাত্র। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(৫২) অথচ তা তো বিশ্বজগতের জন্য উপদেশই। (1)

(1) যখন প্রকৃত ব্যাপার হল এই যে, এ কুরআন মানব-দানবের জন্য হিদায়াত ও পথপ্রদর্শক স্বরূপ এসেছে, তখন তাকে যে নিয়ে এসেছে এবং তার যে বর্ণনাকারী সে পাগল কিভাবে হতে পারে?