আম ‘ইনদাহুমুল গাইবুফাহুম ইয়াকতুবূন।উচ্চারণ
তাদের কি গায়েবের বিষয় জানা আছে, যা তারা লিখে রাখছে? ৩০ তাফহীমুল কুরআন
না কি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে, যা তারা লিখে রাখছে।মুফতী তাকী উসমানী
তাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা তা লিখে রাখে?মুজিবুর রহমান
না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।মাওলানা মুহিউদ্দিন খান
এদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, এরা তা লিখে রাখে। ইসলামিক ফাউন্ডেশন
অথবা তাদের কাছে কি ‘গায়েব’ (লওহে মাহফুয) আছে যে, তারা লিখে রাখছে।আল-বায়ান
নাকি তাদের কাছে গায়বের খবর আছে যা তা তারা লিখে রাখে।তাইসিরুল
অথবা অদৃশ্য কি তাদের কাছে রয়েছে, যার ফলে তারা লিখে রাখে?মাওলানা জহুরুল হক
৩০
এ প্রশ্নটিও বাহ্যত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে করা হয়েছে। কিন্তু আসলে প্রশ্নটি তাঁর বিরোধীদের উদ্দেশ্যে করা হয়েছে। এর অর্থ হলো, তোমরা কি গায়েবের পর্দার অন্তরালে উঁকি দিয়ে দেখে নিয়েছো যে, প্রকৃতপক্ষে তিনি আল্লাহর প্রেরিত রসূল নন। আর যেসব সত্য তিনি তোমাদের কাছে বর্ণনা করেছেন তাও ঠিক নয়। তাই তাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তোমরা এমন কোমর বেঁধে লেগেছো? (অধিক ব্যাখ্যার জন্য দেখুন, সূরা তূরের তাফসীর, টীকা৩২)
৪৭. নাকি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে যে, তারা তা লিখে রাখে!
(৪৭) তাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা লিখে রাখে? (1)
(1) অর্থাৎ, তারা অদৃশ্য বিষয়ে জ্ঞাত নাকি? ‘লাওহে মাহফূয’ তাদের আয়ত্তে নাকি যে, সেখান থেকে যে কথা তারা চায়, তা সংগ্রহ করে নেয় (লিখে নেয়)? এই জন্য তারা তোমার আনুগত্য করার এবং তোমার উপর ঈমান আনার কোন প্রয়োজন মনে করে না। এর জওয়াব হল, না, এমন কক্ষনো নয়।