আম তাছআলুহুম আজরন ফাহুম মিম মাগরমিম মুছকালূন।উচ্চারণ
তুমি কি এদের কাছে কোন পারিশ্রমিক দাবী করছো যে, সে জরিমানার বোঝা তাদের কাছে দুর্বিসহ হয়ে পড়েছে? ২৯ তাফহীমুল কুরআন
তুমি কি তাদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ যে, তারা জরিমানা-ভারে ন্যুব্জ হয়ে পড়ছে?মুফতী তাকী উসমানী
তুমি কি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যে, তারা একে একটি দুর্বহ দন্ড মনে করে?মুজিবুর রহমান
আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে?মাওলানা মুহিউদ্দিন খান
তুমি কি এদের নিকট পারিশ্রমিক চাইছো যে, তা এদের কাছে দুর্বহ দণ্ড মনে হয় ? ইসলামিক ফাউন্ডেশন
তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ? ফলে তারা ঋণের কারণে ভারাক্রান্ত হয়ে পড়ছে।আল-বায়ান
তুমি কি তাদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ যে, দেনার দায়ভার বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে?তাইসিরুল
অথবা তুমি কি তাদের থেকে কোনো পারিশ্রমিক চাইছ যার ফলে তারা ধারকর্জ করে ভারাক্রান্ত হয়ে গেছে?মাওলানা জহুরুল হক
২৯
এখানে দৃশ্যত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হচ্ছে। তবে মূল লক্ষ্য সেসব লোক যারা তাঁর বিরোধিতার ক্ষেত্রে সীমালঙ্ঘন করেছিলো। তাদেরকে বলা হয়েছেঃ আমার রসূল কি তোমাদের কাছে কোন পারিশ্রমিক দাবী করেছেন যে কারণে তোমরা এতটা বিগড়ে গিয়েছো? তোমরা জানো, তিনি একজন নিঃস্বার্থ ব্যক্তি। তিনি তোমাদের কাছে যা পেশ করেছেন তাতে তোমাদের জন্য কল্যাণ আছে বলে তিনি মনে করেন। আর এ জন্য তিনি তা পেশ করেছেন। তোমরা না চাইলে তা মানবে না। কিন্তু এর প্রচার ও তাবলীগের ব্যাপারে এতটা ক্ষিপ্ত হয়ে উঠছো কেন? (অধিক ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কোরআন, সূরা তূর, টীকা ৩১)
৪৬. আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছেন যে, তা তাদের কাছে দুর্বাহ দণ্ড মনে হয়?
(৪৬) তুমি কি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যে, তারা একে একটি দুর্বহ দন্ড মনে করবে? (1)
(1) এখানে সম্বোধন নবী (সাঃ)-কে করা হয়েছে, কিন্তু ধমক তাদেরকে দেওয়া হয়েছে, যারা তাঁর প্রতি ঈমান আনেনি।