ওয়া উমলী লাহুম ইন্না কাইদী মাতীন।উচ্চারণ
আমি এদের রশি ঢিলে করে দিচ্ছি। আমার কৌশল ২৮ অত্যন্ত মজবুত। তাফহীমুল কুরআন
আর আমি তাদেরকে অবকাশ দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমার কৌশল বড় শক্ত।মুফতী তাকী উসমানী
আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।মুজিবুর রহমান
আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।মাওলানা মুহিউদ্দিন খান
আর আমি এদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তাদেরকে অবকাশ দেব। অবশ্যই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।আল-বায়ান
আমি তাদেরকে (লম্বা) সময় দেই, আমার কৌশল বড়ই মজবুত।তাইসিরুল
তথাপি আমি ওদের সহ্য করি। আমার ফাঁদ নিশ্চয়ই বড় মজবুত।মাওলানা জহুরুল হক
২৮
আয়াতে كَيْدِ (কাইদি) শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো কারো বিরুদ্ধে গোপনে ব্যবস্থা গ্রহণ করা। কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এরূপ করা হলে তা খুব খারাপ কাজ। অন্যথায় এরূপ কাজে কোন দোষ নেই। বিশেষ করে কোন ব্যক্তি যদি নিজেই নিজের বিরুদ্ধে এরূপ করার বৈধতা সৃষ্টি করে নিজেকে এর উপযুক্ত বানিয়ে নেয়।
৪৫. আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যান্ত বলিষ্ঠ।
(৪৫) আর আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। (1)
(1) এটা পূর্বোক্ত বিষয়ের তাকীদস্বরূপ। كَيْدٌ গোপন কৌশল ও চক্রান্তকে বলা হয়। এটা সৎ উদ্দেশ্য হলে, তা কোন দোষের নয়। এটাকে যেন উর্দু ভাষায় ব্যবহূত ‘কায়দ’ মনে না করা হয়; যার মধ্যে কেবল মন্দ অর্থই পাওয়া যায়।