فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ

ফাযারনী ওয়া মাইঁ ইউকাযযি বুবিহা-যাল হাদীছি ছানাছতাদরিজুহুম মিন হাইছুলাইয়া‘লামূন।উচ্চারণ

তাই হে নবী! এ বাণী অস্বীকারকারীদের ব্যাপারে আমার ওপর ছেড়ে দাও। ২৬ আমি ধীরে ধীরে এমনভাবে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবো যে, তারা বুঝতেই পারবে না। ২৭ তাফহীমুল কুরআন

সুতরাং (হে রাসূল!) যারা এ বাণীকে প্রত্যাখ্যান করছে তাদেরকে আমার উপর ছেড়ে দাও। আমি তাদেরকে এমনভাবে ক্রমান্বয়ে (ধ্বংসের দিকে) নিয়ে যাব যে, তারা জানতেও পারবে না।মুফতী তাকী উসমানী

যারা আমাকে এবং এই বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে ছেড়ে দাও আমার হাতে, আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধরব যে, তারা জানতে পারবেনা।মুজিবুর রহমান

অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।মাওলানা মুহিউদ্দিন খান

ছেড়ে দাও আমাকে এবং যারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে, আমি এদেরকে ক্রমে ক্রমে ধরিব এমনভাবে যে, এরা জানতে পারবে না। ইসলামিক ফাউন্ডেশন

অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এ বাণী প্রত্যাখ্যান করে তাদেরকে। আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে, তারা জানতে পারবে না।আল-বায়ান

কাজেই ছেড়ে দাও আমাকে আর তাদেরকে যারা এ বাণীকে অস্বীকার করেছে। আমি তাদেরকে ক্রমে ক্রমে আস্তে আস্তে এমনভাবে ধরে টান দিব যে, তারা একটু টেরও পাবে না।তাইসিরুল

অতএব আমাকে এবং যে এই বাণী প্রত্যাখ্যান করে তাকে ছেড়ে দাও। আমরা তাদের ধাপে ধাপে নিয়ে যাব, কেমন করে তা তারা বুঝতেও পারবে না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৬

অর্থাৎ তাদের সাথে বুঝাপড়া করার চিন্তা করো না। তাদের সাথে বুঝাপড়া করা আমার কাজ।

২৭

অজ্ঞাতসারে কাউকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার পন্থা হলো ন্যায় ও সত্যের দুশমন এবং জালেমকে এ পৃথিবীতে অধিক পরিমাণে বিলাস সামগ্রী, স্বাস্থ্য, অর্থ-সম্পদ, সন্তান-সন্তুতি ও পার্থিব সাফল্য দান করা যাতে সে ধোঁকায় পড়ে যায় এবং মনে করে বসে সে যা করেছে ঠিকই করেছে। তার কাজে কোন ত্রুটি-বিচ্যুতি নেই। এভাবে সে ন্যায় ও সত্যের সাথে শত্রুতা এবং জুলুম-অত্যাচার ও সীমালংঘনের কাজে অধিক মাত্রায় মেতে উঠে এবং বুঝেই উঠতে পারে না যে, যেসব নিয়ামত সে লাভ করেছে তা পুরস্কার নয়, বরং ধ্বংসের উপকরণ মাত্র।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৪. অতএব ছেড়ে দিন আমাকে এবং যারা এ বাণীতে মিথ্যারোপ করে তাদেরকে, আমরা তাদেরকে ক্রমে ক্রমে ধরব এমনভাবে যে, তারা জানতে পারবে না।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৪) সুতরাং তুমি আমাকে এবং এই বাণীকে যারা মিথ্যাজ্ঞান করে, তাদেরকে ছেড়ে দাও,(1) আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধরব যে, তারা জানতে পারবে না। (2)

(1) অর্থাৎ, আমিই তাদের সাথে বুঝাপড়া করে নেব। তুমি এ ব্যাপারে কোন চিন্তা করো না।

(2) এখানে সেই অবকাশ ও ঢিল দেওয়ার কথা উল্লেখ করা হচ্ছে, যা কুরআনে আরো কয়েকটি স্থানে বর্ণিত হয়েছে এবং হাদীসেও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর অবাধ্যতা সত্ত্বেও পার্থিব সম্পদ লাভ এবং বিলাস-সামগ্রীর প্রাচুর্য (তাদের উপর) আল্লাহর অনুগ্রহ নয়, বরং এটা তাঁর অবকাশ ও ঢিল দেওয়ার নীতি অনুসারে তাদের প্রাপ্ত সত্বর ফল। পরে যখন তিনি তাদেরকে পাকড়াও করবেন, তখন কেউ বাঁচাতে পারবে না।