আম লাহুম শুরক-উ ফালইয়া’তূবিশুরকাইহিম ইন ক-নূসা-দিকীন।উচ্চারণ
কিংবা তাদের স্বনিয়োজিত কিছু অংশীদার আছে কি (যারা এ বিষয়ের দায়িত্ব গ্রহণ করেছে)? তারা তাদের সেসব অংশীদারদের নিয়ে আসুক। যদি তারা সত্যবাদী ২৩ হয়ে থাকে। তাফহীমুল কুরআন
না কি (আল্লাহর প্রভুত্বে) তাদের (বিশ্বাস মত) কোন শরীক আছে (যারা এই নিশ্চয়তা গ্রহণ করেছে)? তাহলে তারা তাদের সেই শরীকদেরকে উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়!মুফতী তাকী উসমানী
তাদের কি কোন শরীক আছে? থাকলে তারা তাদের শরীকদের উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়।মুজিবুর রহমান
না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।মাওলানা মুহিউদ্দিন খান
এদের কি কোন দেব-দেবী আছে ? থাকলে এরা এদের দেব-দেবীগুলিকে উপস্থিত করুক-যদি এরা সত্যবাদী হয়। ইসলামিক ফাউন্ডেশন
অথবা তাদের জন্য কি অনেক শরীক আছে? তাহলে তারা তাদের শরীকদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।আল-বায়ান
অথবা তাদের কি শরীক উপাস্য আছে, থাকলে তাদের শরীক উপাস্যদেরকে হাজির করুক- তারা যদি সত্যবাদী হয়ে থাকে।তাইসিরুল
না তাদের জন্য অংশী-দেবতারা আছে? তেমন হলে তাদের অংশী-দেবতাদের তারা নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয়।মাওলানা জহুরুল হক
২৩
অর্থাৎ নিজেদের সম্পর্কে তোমরা যা বলছো তার কোন ভিত্তি নেই। এটা বিবেক-বুদ্ধিরও পরিপন্থী। আল্লাহর কোন কিতাবে এরূপ লেখা আছে বলেও তোমরা দেখাতে পারবে না। তোমাদের মধ্য থেকে কেউ এরূপ দাবীও করতে পারে না। এ মর্মে আল্লাহর নিকট থেকে কোন রকম প্রতিশ্রুতি লাভ করেছে বলেও তোমাদের মধ্য থেকে কেউ দাবী করতে পারে না। কিংবা তোমরা যাদেরকে উপাস্য বানিয়ে রেখেছো তাদের কাউকে দিয়ে একথাও তোমরা বলতে পারবে না যে, সে আল্লাহর নিকট থেকে তোমাদের জান্নাত দেয়ার দায়িত্ব ও ক্ষমতা লাভ করেছে। এসব সত্ত্বেও তোমরা কি করে এ ভ্রান্ত ধারণার শিকার হলে?
৪১. অথবা তাদের কি (আল্লাহর সাথে) অনেক শরীক আছে? থাকলে তারা তাদের শরীকগুলোকে উপস্থিত করুক—যদি তারা সত্যবাদী হয়।
(৪১) তাদের কি কোন শরীক উপাস্য আছে? থাকলে তারা তাদের শরীক উপাস্যগুলোকে উপস্থিত করুক; যদি তারা সত্যবাদী হয়।(1)
(1) কিংবা যাদেরকে তারা শরীক বানিয়েছে, তারা তাদের সাহায্য করে তাদেরকে উত্তম স্থান দান করবে? যদি তাদের শরীক এইরূপ ক্ষমতাবান হয়, তাহলে তাদেরকে সামনে উপস্থিত করা হোক, যাতে তাদের সত্যতা স্পষ্ট হয়ে যায়।