ছালহুম আইয়ুহুম বিযা-লিকা ঝা‘ঈম।উচ্চারণ
তাদেরকে জিজ্ঞেস করে দেখো এ ব্যাপারে কে দায়িত্বশীল? ২২ তাফহীমুল কুরআন
(হে রাসূল!) তাদেরকে জিজ্ঞেস কর, তাদের মধ্যে কে এ বিষয়ের যিম্মাদার? #%১৫%#মুফতী তাকী উসমানী
তুমি তাদেরকে জিজ্ঞেস কর, তাদের মধ্যে এই দাবীর যিম্মাদার কে?মুজিবুর রহমান
আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল?মাওলানা মুহিউদ্দিন খান
তুমি এদেরকে জিজ্ঞাসা কর এদের মধ্যে এই দাবির যিম্মাদার কে ? ইসলামিক ফাউন্ডেশন
তুমি তাদেরকে জিজ্ঞাসা কর, কে এ ব্যাপারে যিম্মাদার?আল-বায়ান
তুমি তাদেরকে জিজ্ঞেস কর (আল্লাহ যে তাদের সঙ্গে প্রতিশ্রুতিতে দায়বদ্ধ) এ ব্যাপারে তাদের মধ্যে কোন্ ব্যক্তি জামিনদার (গ্যারান্টর)?তাইসিরুল
তাদের জিজ্ঞাসা করো -- তাদের মধ্যে কে এ-সন্বন্ধে জামিন হবে;মাওলানা জহুরুল হক
২২
মূল আয়াতে زَعِيمٌ (যাইম) শব্দ ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় زعيم যাইম বলা হয় এমন ব্যক্তিকে যে কোন বিষয়ের দায়িত্বশীল কিংবা কোন গোষ্ঠী বা দলের মুখপাত্র। কথাটার মানে হলো, তোমাদের মধ্য থেকে কেউ কি এমন দাবী করে যে, সে তোমাদের জন্য আল্লাহর নিকট থেকে এ বিষয়ে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে?
অর্থাৎ তোমরা যে দাবি করছ, আখিরাতে তোমরা তোমাদের ইচ্ছামত সবকিছুই পাবে এবং দুনিয়ার চেয়ে আরও বেশি আরাম-আয়েশে সেখানে থাকবে, তা তোমাদের মধ্যে কে এর নিশ্চয়তা আল্লাহর থেকে নিয়ে রেখেছে? তোমাদের পক্ষে এর জামিন ও যিম্মাদার কে? এমন কেউ থাকলে সে সামনে এসে বলুক যে আমি তাকে এরূপ নিশ্চয়তা দিয়েছি! প্রকৃতপক্ষে এসব তাদের মিথ্যা আশা অথবা তাদের তরল পরিহাস। -অনুবাদক
৪০. আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদের মধ্যে এ দাবির যিম্মাদার কে?
(৪০) তুমি ওদেরকে জিজ্ঞাসা কর, ওদের মধ্যে এ বিষয়ে দায়িত্বশীল কে? (1)
(1) যে কিয়ামতের দিন তাদের জন্য তাই ফায়সালা করাবে যা মুসলিমদের জন্য আল্লাহ করবেন।