أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ

আম লাকুম আইমা-নুন ‘আলাইনা- বা-লিগাতুন ইলা-ইয়াওমিল কিয়া-মাতি ইন্না লাকুম লামা-তাহকুমূন।উচ্চারণ

তোমাদের সাথে কি আমার কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন চুক্তি আছে যে, তোমরা নিজের জন্য যা চাইবে সেখানে তাই পাবে? তাফহীমুল কুরআন

নাকি তোমরা আমার থেকে কিয়ামত দিবস পর্যন্ত বলবৎ থাকবে এমন কসম নিয়ে রেখেছ যে, তোমরা যা স্থির করবে তাই সেখানে পাবে?মুফতী তাকী উসমানী

আমি কি তোমাদের সাথে কিয়ামাত পর্যন্ত বলবৎ এমন কোন প্রতিজ্ঞায় আবদ্ধ আছি যে, তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তা পাবে?মুজিবুর রহমান

না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে?মাওলানা মুহিউদ্দিন খান

তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রয়েছে যে, তোমরা নিজেদের জন্যে যা স্থির করবে তাই পাবে? ইসলামিক ফাউন্ডেশন

অথবা তোমাদের জন্য কি আমার উপর কিয়ামত পর্যন্ত বলবৎ কোন অঙ্গীকার রয়েছে যে, অবশ্যই তোমাদের জন্য থাকবে তোমরা যা ফয়সালা করবে?আল-বায়ান

অথবা তোমাদের জন্য আমার উপর কি ক্বিয়ামত পর্যন্ত বলবৎ কোন দায়বদ্ধতা আছে যে, তোমরা যা দাবী করবে তাই পাবে?তাইসিরুল

অথবা, তোমাদের জন্য আমাদের উপরে কিয়ামতের দিন পর্যন্ত বলবৎ থাকা এমন কোনো অংগীকার রয়েছে কি যে তোমাদের জন্য আলবৎ তাই থাকবে যা তোমরা স্থির করবে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৯. অথবা তোমাদের কি আমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রয়েছে যে, তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে?

তাফসীরে আহসানুল বায়ান

(৩৯) আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন প্রতিজ্ঞায় আবদ্ধ আছি যে, তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? (1)

(1) অর্থাৎ, কিয়ামত পর্যন্ত অব্যাহত এমন কোন পাক্কা অঙ্গীকার আমি তোমাদের সাথে করেছি নাকি যে, তোমরা নিজেদের ব্যাপারে যা ফায়সালা করবে, তা-ই তোমাদের জন্য হবে?