ইন্না লাকুম ফীহি লামা- তাখাইইয়ারূন।উচ্চারণ
তোমাদের জন্য সেখানে তাই আছে যা তোমরা পছন্দ করো। তাফহীমুল কুরআন
যে, সেখানে তোমরা যা পছন্দ কর তাই পাবে? #%১৪%#মুফতী তাকী উসমানী
যে, তোমাদের জন্য ওতে রয়েছে যা তোমরা পছন্দ কর?মুজিবুর রহমান
তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও?মাওলানা মুহিউদ্দিন খান
যে, তোমাদের জন্যে এতে রয়েছে যা তোমরা পছন্দ কর ? ইসলামিক ফাউন্ডেশন
যে, নিশ্চয় তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ কর?আল-বায়ান
তোমাদের জন্য সেখানে তাই আছে যা তোমরা পছন্দ কর?তাইসিরুল
যে, নিশ্চয়ই তোমাদের জন্য তাতে তাই রয়েছে যা তোমরা পছন্দ কর?মাওলানা জহুরুল হক
কোন কোন কাফের বলত, আল্লাহ তাআলা যদি মৃত্যুর পর আমাদেরকে ফের জীবিত করেনও, তবে তিনি সে জীবনেও আমাদেরকে জান্নাতের নি‘আমত দান করবেন। যেমন সূরা হা-মীম-সাজদায় (৪১ : ৫০) গত হয়েছে। এসব আয়াত তাদের সেই ভিত্তিহীন ধারণা রদ করছে।
৩৮. যে, নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ কর?
(৩৮) নিশ্চয় তোমাদের জন্য ওতে রয়েছে, যা তোমরা পছন্দ কর?