قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ

ক-লা আওছাতুহুম আলাম আকুল্লাকুম লাওলা-তুছাব্বিহূনউচ্চারণ

তাদের মধ্যকার সবচেয়ে ভাল লোকটি বললোঃ “আমি কি তোমাদের বলিনি তোমরা ‘তাসবীহ’ করছো না কেন? ১৭ তাফহীমুল কুরআন

তাদের মধ্যে যে সবচেয়ে ভালো ছিল, সে বলল, আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা তাসবীহ পড়ছ না কেন? #%১২%#মুফতী তাকী উসমানী

তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছনা কেন?মুজিবুর রহমান

তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?মাওলানা মুহিউদ্দিন খান

এদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদেরকে বলি নাই ? এখনও তোমরা আল্লাহ্ র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন ?’ ইসলামিক ফাউন্ডেশন

তাদের মধ্যে সবচেয়ে ভাল ব্যক্তিটি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা কেন (আল্লাহর) তাসবীহ পাঠ করছ না’?আল-বায়ান

তাদের মধ্যেকার সবচেয়ে ভাল লোকটি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?’তাইসিরুল

ওদের মধ্যের শ্রেষ্ঠজন বললে -- "আমি কি তোমাদের বলি নি, কেন তোমরা জপতপ করছ না?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৭

এর মানে যখন তারা শপথ করে বলেছিলো যে, আগামী দিন আমরা অবশ্যই বাগানের ফল আহরণ করবো তখন এ ব্যক্তি তাদেরকে সাবধান করে দিয়েছিলো। সে বলেছিলো, তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো। তোমরা ইনশাআল্লাহ বলছো না কেন? কিন্তু তারা সে কথায় কর্ণপাতও করলো না। পুনরায় যখন তারা দুস্থ ও অসহায়দের কিছু না দেয়ার জন্য সলাপরামর্শ করেছিলো তখনো সে তাদেরকে উপদেশ দিয়ে বললোঃ আল্লাহর কথা স্মরণ করো এবং এ খারাপ মনোভাব পরিত্যাগ করো। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল রইলো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

ভাইদের মধ্যে একজন অপেক্ষাকৃত ভালো ছিল। সে আগেই অন্য ভাইদেরকে বলেছিল, আল্লাহ তাআলার যিকির কর এবং গরীবদেরকে বাধা দিও না, কিন্তু তারা তার কথায় কান দেয়নি এবং শেষ পর্যন্ত সে নিজেও তাদের মত হয়ে গিয়েছিল।

তাফসীরে জাকারিয়া

২৮. তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?

তাফসীরে আহসানুল বায়ান

(২৮) তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি? তোমরা (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?’ (1)

(1) কেউ কেউ এখানে ‘তাসবীহ’ (আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা) করা বলতে ‘ইন শাআল্লাহ’ বলা বুঝিয়েছেন।