بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

বাল নাহনূমাহরূমূন।উচ্চারণ

তাও না- আমার বরং বঞ্চিত হয়েছি। ১৬ তাফহীমুল কুরআন

(কিছুক্ষণ পর বলল) না, বরং আমরা তো হৃতসর্বস্ব। #%১১%#মুফতী তাকী উসমানী

না, আমরাতো বঞ্চিত!মুজিবুর রহমান

বরং আমরা তো কপালপোড়া,মাওলানা মুহিউদ্দিন খান

‘বরং আমরা তো বঞ্চিত।’ ইসলামিক ফাউন্ডেশন

‘বরং আমরা বঞ্চিত’।আল-বায়ান

(অতঃপর ব্যাপারটি বুঝতে পারার পর তারা বলে উঠল) বরং আমরা তো কপাল পোড়া।’’তাইসিরুল

না, আমরা বঞ্চিত হয়েছি।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৬

অর্থাৎ বাগান দেখে প্রথমে তারা বিশ্বাসই করতে পারেনি যে, সেটিই তাদের বাগান। তাই তারা বলেছে, আমরা পথ ভুলে হয়তো অন্য কোথাও এসে পৌঁছেছি। পরে চিন্তা করে যখন তারা বুঝতে পারলো সেটি তাদের নিজেদেরই বাগান তখন চিৎকার করে বলে উঠলোঃ আমাদের কপাল পুড়ে গেছে!

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ আমরা পথ হারাইনি; বরং আমাদের সব খোয়া গেছে। এটা আমাদেরই বাগান, কিন্তু কৃত অপরাধের কারণে আমরা এর ফল ও কল্যাণ থেকে তো বঞ্চিত হয়ে গেছি। ভবিষ্যতেও কিছু পাওয়ার আশা নেই, যেহেতু গাছপালাও সব তছনছ হয়ে গেছে। আমরা এখন সর্বহারা। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

২৭. বরং আমরা তো বঞ্চিত।

তাফসীরে আহসানুল বায়ান

(২৭) বরং আমরা তো বঞ্চিত!’ (1)

(1) অতঃপর যখন তারা চিন্তা-ভাবনা করল, তখন জানতে পারল যে, বিপদগ্রস্ত এবং বিনাশিত এই বাগানই হল আমাদের বাগান। যাকে মহান আল্লাহ আমাদের কর্মদোষে এ রকম করে দিয়েছেন। আর অবশ্যই এটা আমাদের বঞ্চনা-ভাগ্য।