ফালাম্মা- রআওহা-ক- লূইন্না-লাদাললূন।উচ্চারণ
কিন্তু বাগানের অবস্থা দেখার পর বলে উঠলোঃ আমরা রাস্তা ভুলে গিয়েছি। তাফহীমুল কুরআন
অতঃপর যখন বাগানটি দেখল, বলে উঠল, আমরা নিশ্চয়ই রাস্তা হারিয়ে ফেলেছি। #%১০%#মুফতী তাকী উসমানী
অতঃপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল, তারা বললঃ আমরাতো দিশা হারিয়ে ফেলেছি!মুজিবুর রহমান
অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর এরা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল, তখন বলল, ‘আমরা তো দিশা হারিয়ে ফেলেছি। ইসলামিক ফাউন্ডেশন
তারপর তারা যখন বাগানটি দেখল, তখন তারা বলল, ‘অবশ্যই আমরা পথভ্রষ্ট’।আল-বায়ান
অতঃপর তারা যখন বাগানটি দেখল তখন তারা বলল, ‘‘আমরা অবশ্যই পথ হারিয়ে ফেলেছি,তাইসিরুল
কিন্তু যখন তারা তা দেখল তারা বললে -- "নিশ্চয় আমরা পথ ভুল করেছি।"মাওলানা জহুরুল হক
অর্থাৎ যখন তারা বাগানের কাছে গিয়ে দেখল গাছ-বৃক্ষের নাম-নিশানা নেই, তখন প্রথম দিকে মনে করেছিল পথ ভুলে অন্য কোথাও চলে এসেছে।
২৬. অতঃপর তারা যখন বাগানের অবস্থা দেখতে পেল, তখন বলল, নিশ্চয় আমরা পথ হারিয়ে ফেলেছি।
(২৬) অতঃপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল,(1) তখন তারা বলল, ‘আমরা তো পথ হারিয়ে ফেলেছি। (2)
(1) অর্থাৎ, বাগানের জায়গাকে ছায়ের স্তূপ অথবা ধ্বংস-স্তূপরূপে দেখতে পেল।
(2) প্রথমে তারা পরস্পরকে এ কথাই বলেছিল।