ওয়া গাদাও ‘আলা- হার দিন ক- দিরীন।উচ্চারণ
তারা কিছুই না দেয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভোরে এমনভাবে দ্রুত ১৫ সেখানে গেল যেন তারা (ফল আহরণ করতে) সক্ষম হয়। তাফহীমুল কুরআন
এবং তারা সতেজে বের হয়ে পড়ল শক্তিমত্তার সাথে। মুফতী তাকী উসমানী
অতঃপর তারা নিবৃত্ত করতে সক্ষম - এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল।মুজিবুর রহমান
তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর এরা নিবৃত্ত করতে সক্ষম-এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল। ইসলামিক ফাউন্ডেশন
আর তারা ভোর বেলা দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে সক্ষম অবস্থায় (বাগানে) গেল।আল-বায়ান
তারা এক (অন্যায়) সিদ্ধান্তে সংকল্পবদ্ধ হয়ে সকাল করল।তাইসিরুল
আর তারা সকাল সকাল সংকল্পে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে যাত্রা করল।মাওলানা জহুরুল হক
১৫
আয়াতে ব্যবহৃত শব্দ হলো عَلَى حَرْدٍ(আলা হারদিন)। আরবী ভাষায় حَرْدٍ হারদ শব্দটি বাধা দান করা এবং না দেয়া বুঝাতেও বলা হয়, ইচ্ছা এবং সুচিন্তিত সিদ্ধান্ত বুঝাতেও বলা হয় এবং তাড়াহুড়া অর্থেও ব্যবহৃত হয়। সুতরাং অনুবাদ করতে আমরা তিনটি অর্থের প্রতিই লক্ষ রেখেছি।
এর আরেক অর্থ হতে পারে, তারা গরীবদেরকে বাধা দিতে সক্ষম হবে এই বিশ্বাস নিয়ে ভোরে ভোরে রওয়ানা হল।
২৫. আর তারা নিবৃত্ত করতে সক্ষম—এ বিশ্বাস নিয়ে বাগানে যাত্রা করল।
(২৫) অতঃপর তারা (অভাবীদেরকে) নিবৃত্ত করতে সক্ষম --এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে গেল। (1)
(1) حَرْدٍ শব্দের একটি অর্থ শক্তি ও কঠোরতা করা হয়েছে। কেউ কেউ এর অর্থ করেছে, রাগ ও হিংসা। অর্থাৎ, ফকীর ও মিসকীনদের প্রতি ক্রোধ অথবা হিংসা প্রকাশ করে। قَادِرِيْنَ শব্দটি হাল (ক্রিয়া-বিশেষণ)। অর্থাৎ, নিজেদের ব্যাপারে তারা অনুমান করে নিয়েছিল অথবা তাদের ধারণা ছিল যে, নিজেদের বাগানকে তারা আয়াত্তে করে নিয়েছে অথবা অর্থ হল, মিসকীনদেরকে তারা নিজেদের কাবুতে করতে সক্ষম।