أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ

আল্লা-ইয়াদখুলান্নাহাল ইয়াওমা ‘আলাইকুম মিছকীন।উচ্চারণ

আজ যেন কোন অভাবী লোক বাগানে তোমাদের কাছে না আসতে পারে। তাফহীমুল কুরআন

যে, আজ যেন কোন মিসকীন তোমাদের কাছে এ বাগানে ঢুকতে না পারে।মুফতী তাকী উসমানী

অদ্য যেন তোমাদের নিকট কোন অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে।মুজিবুর রহমান

অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।মাওলানা মুহিউদ্দিন খান

‘অদ্য যেন তোমাদের নিকটে কোন অভাবগ্রস্ত ব্যক্তি এতে প্রবেশ করতে না পারে।’ ইসলামিক ফাউন্ডেশন

যে, ‘আজ সেখানে তোমাদের কাছে কোন অভাবী যেন প্রবেশ করতে না পারে’।আল-বায়ান

‘আজ যেন সেখানে তোমাদের কাছে মিসকীনরা অবশ্যই ঢুকতে না পারে।’তাইসিরুল

এই বলে -- "আজ যেন তোমাদের বিরুদ্ধে কোনো হাভাতে সেখানে ঢুকে না পড়ে।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৪. আজ সেখানে যেন তোমাদের কাছে কোন মিসকীন প্রবেশ করতে না পারে।

তাফসীরে আহসানুল বায়ান

(২৪) ‘আজ যেন সেখানে তোমাদের নিকটে কোন অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে।’ (1)

(1) অর্থাৎ, তারা একে অপরকে বলছিল যে, আজ বাগানে এসে কেউ যেন কিছু চাইতে না পারে। যেমন, আমাদের বাপের যামানায় লোকেরা এসে নিজেদের অংশ নিয়ে যেত।